৩০ মিনিটের মধ্যেই ঢুকবে মেল...! ছোট্ট একটি বার্তা দিয়ে ১৩০০ কর্মী ছাঁটাই জুমের
যাঁদের ছাঁটাই করতে চলেছে জুম, তাঁদেরকে পরিশ্রমী ও প্রতিভাবান বলে উল্লেখ করে এই বার্তা দেওয়া হয়েছে।
ছোট্ট একটি মেসেজ। ৩০ মিনিটের মধ্যেই মেল পাবেন। ব্যক্তিগত ইনবক্সে একটি ইমেল বার্তা দিয়ে ১৩০০ কর্মীকে ছাঁটাই করে দিল জুম। জুমের প্রধান নির্বাবী আধিকারিক এরিক ইউয়ান তাঁর ব্লগ পোস্টে এই বার্তা দেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত জুম কর্মীদের প্রতি।
কোম্পানির অফিসিয়াল ব্লগে প্রধান নির্বাহী আধিকরাকি এরিক ইউয়ান বলেন, যোগাযোগ প্রযুক্তি সংস্থা জুম তাদের ১৫ শতাংশ কর্মী অর্থাৎ ১৩০০ কর্মীকে ছাঁটাই করবে। যাঁদের ছাঁটাই করতে চলেছে জুম, তাঁদেরকে পরিশ্রমী ও প্রতিভাবান বলে উল্লেখ করে এই বার্তা দেওয়া হয়েছে।

এরিক ইউয়ান বলেন, যে সমস্য় জুম-কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত তাঁরা ৩০ মিনিটের মধ্যেই একটি মেল পাবেন। স্থানীয় প্রয়োজনীয়তার কারণে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে জুম। সেই বার্তাই ব্লগ পোস্টে জানিয়েছেন তিনি। তারপর ছাঁটাইয়ের চিঠি পাঠানো হবে ই-মেলে।
সিইও আরও জানিয়েছেন, যাঁদের ছাঁটাই করা হচ্ছে, তাঁদের ১৬ সপ্তাহের বেতন দেওয়া হচ্ছে। এবং সেইসঙ্গে তাদের স্বাস্থ্যসেবার কভারেজও দেওয়া হচ্ছে। কোম্পানির পারফরম্যান্সের উপর ভিত্তি করে ২০২৩ অর্থ বছরের বার্ষিক বোনাসও প্রদান করা হচ্ছে। এছাড়া মার্কিন কর্মচারীদের জন্য ৬ মাস এবং অ-মার্কিন কর্মচারীদের ৯ অগাস্ট ২০২৩ পর্যন্ত স্টক অপশনও দেওয়া হচ্ছে।
কোভিড মহামারী চলাকালীন ব্যবসায় মন্দা সত্ত্বেও প্রযুক্তি সংস্থাগুলি তাদের কর্মসংস্থান কমানোর পরিকল্পনা করেনি। তখন বাড়ি থেকে কাজের পরিকল্পনা করেছিল। কিন্তু এখন দীর্ঘ তালিকা তৈরি করে কর্মী ছাঁটাইয়ের পন্থা নেওয়া হয়েছে। তখন সফ্টওয়্যার সংস্থাগুলির পরিষেবার জন্য বিশ্বব্যাপী চাহিদা ছিল। ফলে তখন সেই কঠিন অবস্থাতেও কর্মী নিয়োগ করতে হয়েছিল। কিন্তু এখন পুরোপুরি বিপপীত পরিস্থিতি তৈরি হয়েছে।
মহামারী চলাকালীন যখন বিশ্ব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, তখন জুমের মতো সংস্থাগুলি গর্বিত ছিল যে তাঁরা সবাইকে কর্মে নিযুক্ত রাখতে পেরেছিল। কেউ কাজ হারায়নি। ফলে মহামারীর মোকাবিলা করতেও সুবিধা মিলেছিলে। তখন ছাঁটাই তো দূর অস্ত বাড়তি কর্মী নিয়োগ করা হয়েছিন। কোভিডের সময় ২৪ মাসের মধ্যে উদ্ভাবন ক্ষমতা ৩ গুণ বৃদ্ধি পায়।
বিশ্ব মহামারীর পরবর্তী সময়ে জীবন অনেক পরিবর্তন হয়েছে। মানুষ ও ব্যবসাগুলি জুমের উপর নির্ভর করে চলছে। তবে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার ফলে আমাদের গ্রাহকদের উপর এর প্রভাব পড়েছে। এর ফলে কঠিন হচ্ছে পরিস্থিতি। মন্দার মোকাবিলা করতে গিয়ে আমাদেরকেও কর্মী ছাঁটাই করতে হচ্ছে বলে জানিয়েছেন জুম সিইও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications