আমেরিকায় করোনায় কাবু মালয়েশিয়ান টাইগার, সংক্রমণের আশঙ্কা চিড়িয়াখানার অন্য পশুদেরও

শুধু মানুষ নয় আমেরিকায় এবার পশুর শরীরেও থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। নিউইয়র্কের ব্রনক্স চিড়িয়াখানায় থাকা এক মালয়েশিয়ান বাঘের শরীরে মিলেছে করোনা ভাইরাস।

শুধু মানুষ নয় আমেরিকায় এবার পশুর শরীরেও থাবা বসাতে শুরু করেছে করোনা ভাইরাস। নিউইয়র্কের ব্রনক্স চিড়িয়াখানায় থাকা এক মালয়েশিয়ান বাঘের শরীরে মিলেছে করোনা ভাইরাস। সেই সংক্রমণ আরও পশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে আশঙ্কা করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। ইতিমধ্যে সেই চিড়িয়াখানার বেশকিছু পশুর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষন দেখা দিয়েছে।

 করোনায় কাবু বাঘও

করোনায় কাবু বাঘও

করোনা ভাইরাস যে পশুর শরীরেও থাবা বসাতে পারে তা আগেই জানা গিয়েছিল। চিনেই প্রথম একটি কুকুরের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল। তার পরেও একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। এবার আমেরিকােতও পশুর শরীরে করোনা সংক্রমণের ঘটনা প্রকাশ্যে এসেছে। নিউইয়র্কের ব্রনক্স চিড়িয়াখানায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে একটি মালয়েশিয়ান টাইগার। তাতেই আরও উদ্বেগ বেড়েছে বন্যপ্রাণী বিশেষজ্ঞদের।

 সংক্রমণের আশঙ্কা অন্যপশুদেরও

সংক্রমণের আশঙ্কা অন্যপশুদেরও

করোনা থাবা চিড়িয়াখানায় পড়েছে, ইতিমধ্যেই সেখানে বেশ কয়েকটি পশুর শরীরের করোনা সংক্রমণের লক্ষন দেখা দিতে শুরু করেছে। সংক্রামিত মালয়েশিয়ান টাইগার করোনা পজেটিভ হওয়ার পরেই দেখা গিয়েছে আরও তিনটি বাঘ, তিনটি আফ্রিকান সিংহের সর্দি-কাশি দেখা দিয়েছে। এতে উদ্বেগ বেড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। আশঙ্কা করা হচ্ছে বাঘগুলির দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তির থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে।

 সংক্রমণ বাড়ছে আমেরিকায়

সংক্রমণ বাড়ছে আমেরিকায়

করোনা সংক্রমণে চিনকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। মড়ক লেগেছে মনে হচ্ছে। প্রতিদিন মৃত্যুর হিসেব নতুন রেকর্ড তৈরি করছে। আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিছুতেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+