জিম্বাবোয়ের প্রথম রাষ্ট্রপতি রবার্ট মুগাবে প্রয়াত
দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন জিম্বাবোয়ের প্রাক্তন সর্বাধিনায়ক রবার্ট মুগাবে।
দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন জিম্বাবোয়ের প্রাক্তন সর্বাধিনায়ক রবার্ট মুগাবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। জিম্বাবোয়ে স্বাধীন হওয়ার পর থেকে তিনি একচ্ছত্রভাবে বেশ কয়েক দশক দেশ শাসন করেছিলেন। পরে নানা কারণে তাঁকে সরে দাঁড়াতে হয়।

গত এপ্রিল মাস থেকেই নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত ছিলেন মুগাবে। সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন তাঁর পরিবারের তরফে প্রয়াণের খবর জানানো হয়।
১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন রোডেসিয়ায় জন্মগ্রহণ করেন মুগাবে। প্রায় চার দশক তিনি জিম্বাবোয়ের একচ্ছত্র শাসক ছিলেন।
ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর ১৯৮০ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। তারপর ১৯৮৭ সালে তিনি সমস্ত আইনকে একপাশে সরিয়ে রেখে নিজের দেশের রাষ্ট্রপতি হয়ে যান।
মুগাবেকে 'দ্য ক্রোকোডাইল' বলে ডাকা হতো। শাসনের প্রথম দশকে তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন কৃষ্ণাঙ্গদের শিক্ষা, স্বাস্থ্যের বিষয়ে নজর দেওয়ায়। পরে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ার দায় নিয়ে তাঁকে সরে যেতে হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications