Muhammad Yunus: হাসিনার মন্তব্য “উসকানিমূলক”, ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বসেও নিশানা ইউনূসের
Muhammad Yunus: সোমবার ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের (Bangladesh Interim Govt) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক সারেন ভারতের বিদেশ সচিব বিক্রিম মিশ্রি (Vikram Misri)। সূত্রের খবর, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুতের বার্তা দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার (Sheikh Hasina) মন্তব্য নিয়ে ফের নিশানা করেন ইউনূস।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগে সুদৃঢ় ও নিবিড় ছিল বলে দাবি করেন ইউনূস। ঢাকায় ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে এনিয়ে ভারতকেই দূরত্ব ঘুচোনোর পরামর্শ ইউনূসের। বছর চুরাশির নোবেলজয়ীর কাছে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা (Protection of Minorities) দেওয়ার কথা অবশ্য শোনা গেল না।

গত ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন তিনি। নতুন বাংলাদেশের সরকারের সমালোচনাও করেছেন তিনি। ঢাকায় বৈঠকে এনিয়ে সরব হলেন ইউনূস। হাসিনার একের পর এক বিবৃতি বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি করছে বলে দাবি করেন ইউনূস।
বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণের কথা মুখে পর্যন্ত আনলেন না ইউনূস। উল্টে প্রধান উপদেষ্টার সাফাই, বাংলাদেশে নাকি প্রত্যেক নাগরিককে জাতি ধর্ম নির্বিশেষে সুরক্ষা প্রদান করা হচ্ছে। এনিয়ে ইউনূস বলেন, "আমরা একটি পরিবারের মতো। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।"
হাসিনা সরকারের পতনের পর এই প্রথম মুখোমুখি বৈঠকে ভারত বাংলাদেশ (India Bangladesh Meet)। সোমেই ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংখ্যালঘুদের নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনূসের সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে জানান বিক্রম মিশ্রি।
যদিও এরপরেও সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানের ব্যাপারে কোনও কথাই শোনা গেল না বাংলাদেশের বিদেশ সচিবের মুখে। অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য কাঙ্খিত নয় বলে ভারতকে নিশানা করেন সেদেশের বিদেশ সচিব মহম্মদ জসীমউদ্দিন। দিল্লির হস্তক্ষেপে কার্যত আপত্তি তোলে বাংলাদেশ। বাংলাদেশে সকলে বিনা বাধায় ধর্মাচরণ করে বলে দাবি করেন ইউনূসের উপদেষ্টা।












Click it and Unblock the Notifications