Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুগলের পর ইউটিউবের শীর্ষ পদেও এবার ভারতীয় বংশোদ্ভুত, নতুন CEO হলেন নীল মোহন

ইউটিউবের নতুন সিইও হলেন ভারতীয় বংশোদ্ভুত নীল মোহন। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দিয়েছিলেন।

ফের ভারতীয়দের বড় সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে। এবার ইউটিউবের নতুন সিইও হলেন ভারতীয় বংশোদ্ভুত নীল মোহন। দীর্ঘদিন ধরেই তিনি গুগলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দিয়েছিলেন। প্রায় ৯ বছর ধরে তিনি ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার ছিলেন।

নতুন CEO হলেন নীল মোহন

আন্তর্জাতিক ক্ষেত্রে একের পর এক সাফল্য ভারতীয়দের। একেবারে ভারতীয় না হলেও ভারতীয় বংশোদ্ভুত ইউটিউবের নতুন সিইও নীল মোহনকে নিয়ে গর্বিত েদশ। ৯ বছর ধরে ইউটিউবের শীর্ষপদে ছিলেন সুজান ওয়োজসিকি। তিনি ভিডিও স্ট্রিিমংয়ের সিইও ছিলেন। হঠাৎ করেই নিজের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি। তারপরেই নীল মোহনকে সেই পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সুজান পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছিলেন তিনি পরিবার এবং নিজের বিভিন্ন প্রকল্পকে সময় দিতে চান সেকারণেই তিনি এই গুরু দায়িত্ব থেকে অব্যহতি চাইছেন।

সুজান ইউটিউবের শুরুর সময় থেকেই যুক্ত ছিলেন। এর আগে গুগলের সঙ্গে দীর্ঘ ২৫ বছর ধরে কাজ করেছেন তিনি। নিজের বাড়ির গ্যারাজেই ইউটিউবের প্রথম কাজ শুরু করেছিলেন সুজান। দীর্ঘ ৯ বছর ধরে ইউটিউবের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৪ সালে সিইও হয়েছিলেন ইউটিউবের। হঠাৎ করে ইউটিউব থেকে সরে আসায় অনেকেই অবাক হয়েছেন। যদিও কারণ হিসেবে তিনি একান্তই ব্যক্তিগত বলে দাবি করেছেন। তার জায়গায় যোগ্যতম ব্যক্তি হিসেবে ভারতীয় বংশোদ্ভুত নীল মোহনকে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় হলেও তার জন্ম এবং পড়াশোনা পুরোটাই আমেরিকাতে। এককথায় ভারতীয় আমেরিকান নীল মোহন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দেন। তারপরে ২০১৫ সালে তিনি চিফ প্রোডাক্স অফিসার হিসেবে কাজ করছিলেন।

ইউটিউব শর্টস, ইউটিউব টিভি ও মিউজিক সহ একাধিক ক্ষেত্রে তার অন্যতম অবদান রয়েছে। করোনা কালে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ইউডিউব। এদিকে আবার ভারতীয় বংশোদ্ভুতের এই শীর্ষ পদ প্রাপ্তিতে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে। গুগলের শীর্ষ পদেও রয়েছেন একজন ভারতীয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+