পাক অধিকৃত কাশ্মীরে উচ্চ শিক্ষার দাবিতে ইমরান খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ যুবাদের
পাক অধিকৃত কাশ্মীরে উচ্চ শিক্ষার দাবিতে ইমরান খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ যুবাদের
ইমরান খান সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো পাকিস্তানের যুব সম্প্রদায়। এদিন নতুন বিশ্ববিদ্যালয়ের দাবিতে পাক অধিকৃত কাশ্মীরের বালতিস্তানের গিলগিটের যুবকেরা পাকিস্তানের ইমরান খান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

ওই অঞ্চলের ৩০ লাখ মানুষের জন্য মাত্র একটি বিশ্ববিদ্যালয় আছে বলেও বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা অভিযোগ করেন। যার ফলে দিনে দিনে তাদের উচ্চ শিক্ষার পরিসর আরও সংকুচিত হচ্ছে বলেও জানান তারা। পাশাপাশি চাকরির সুবিধার্থে ওই একটি বিশ্ববিদ্যালয়েও কোনও পেশাদার কোর্স করানো হয় না বলেও এদিন অভিযোগ করেন প্রতিবাদী ছাত্রছাত্রীরা। পাশাপাশি ওই একটি মাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত অধ্যাপকও নেই বলে দাবি করেন তারা।
হাজারো তরুণের মিলিত প্রতিবাদী কণ্ঠস্বরে উচ্চশিক্ষার দাবিতে এদিন উত্তাল হয়ে ওঠে বালতিস্তানের রাজপথ। তাদেরও কাউকে তুলতে দেখা যায় স্বাধীনতার শ্লোগান, তো কারও হাতে ছিল ইমরান বিরোধী প্ল্যাকার্ড। ইমরান সরকারের 'ঘুম’ ভাঙাতেই তাদের এই সম্মিলিত প্রতিবাদ বলে জানান বিক্ষোভকারীরা। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিক প্রতিবাদী ছাত্রের উপর রাষ্ট্রদ্রোহের মামলা করেছে পাক প্রশাসন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications