Year Ender 2023: ২০২৩-এ হওয়া কয়েকটি বড় ভূমিকম্প, যা সারা বিশ্বকে নাড়া দিয়েছে

Year Ender 2023: ফেবে আসা ২০২৩-এ সারা বিশ্বে বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে। যেগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। সেরকম কয়েকটি ভূমিকম্পের দিকে নজর দেওয়া যাক।

তুরস্ক ও সিরিয়া, ইকুয়েডর, আফগানিস্তান, মরক্কো, নেপাল এবং ফিলিপিন্সের ভূমিকম্প উল্লেখযোগ্য।

২০২৩-এ হওয়া কয়েকটি বড় ভূমিকম্প,যা সারা বিশ্বকে নাড়া দিয়েছে

তুরস্ক ও সিরিয়া
গত ছয় ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার ভূমিকম্প দক্ষিণ ও মধ্য তুরস্ক এবং উত্তর ও পশ্চিম সিরিয়ায় আঘাত হানে। এরপরে ৭.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। ৭.৮ মাত্রার ভূমিকম্পটি সেদেশের শক্তিশালী ভূমিকম্পগুলির মধ্যে একটি। এটি মিশর এবং তুরস্কের কৃষ্ণসাগর উপকূল পর্যন্ত অনুভূত হয়েছিল।

এরপর তিনমাসে ত্রিশ হাজারের বেশি আফটার শক হয়। এই ভূমিকম্পে তুরস্কে প্রায় পঞ্চাশ হাজার এবং সিরিয়ায় প্রায় সাড়ে আট হাজার মানুষের মৃত্যু হয়। এই ভূমিকম্পে তুরস্কে ক্ষতির পরিমাণ প্রায় ১৪৮.৮ বিলিয়ন ডলার এবং সিরিয়ায় ১৪.৮ বিলিয়ন ডলার।

ইকুয়েডর
এই বছরের ১৮ মার্চ দক্ষিণ ইকুয়েডরে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই কম্পন অনুভব করেছিলেন প্রায় ৮৪ লক্ষ মানুষ। যা ইকুয়েডরের জনসংখ্যার প্রায় অর্ধেক। দেশের ২৪ টি প্রদেশের মধ্যে ১৩ টিতে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ৯৬ টি বাড়ি ধসে পড়ে। এছাড়া ৩১৮টি বাড়ি, ১৪৮ টি বিদ্যালয়, ৫৫ টি স্বাস্থ্য কেন্দ্র, ৫৪ টি সরকারি পরিকাঠামো, ৫৬ টি বেসরকারি পরিকাঠামো এবং সেতু ক্ষতিগ্রস্ত হয়।

আফগানিস্তান
২১ মার্চ আফগানিস্তানের বাদাখশান প্রদেশে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তান, ভারত, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের প্রায় হাজার কিলোমিটার এলাকার ২৮ কোটি মানুষ সেই কম্পন অনুভূত করেন। আফাগানিস্তানের নটি প্রদেশের কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা ৮০। ৬৬৫ টির বেশি বাড়ি ধ্বংস হয়।

অক্টোবরের গোড়ার দিকে পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়। তারপর সেখানে হয় আফটার শক। বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমান অনুযায়ী, সেখানে প্রায় দেড় হাজার জনের মৃত্যু হয় এবং দুহাজারের ওপরে আহত হন। চল্লিশ হাজারের ওপর মানুষ ক্ষতিগ্রস্ত হন।

মরক্কো
গত ৮ সেপ্টেম্বর মরক্কোর মারাকেশ-সাফি এলাকায় ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। এই ভূমিকম্পে মারাকেশের ইতিহাসিক নিদর্শনগুলি ধ্বংস হয়ে যায়। এই ভূমিকম্প অনুভূত হয় স্পেন, পর্তুগাল এবং আলজেরিয়াতেও।

নেপাল
তিন নভেম্বর নেপালের কর্নালি প্রদেশের জাজারকোট জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার জেরে ১৫৪ জনের মৃত্যু হয় এবং কমপক্ষে ৩৭৫ জন আহত হন। ভূমিকম্পটি পশ্চিম নেপাল ও উত্তর ভারতে ব্যাপকবাবে অনুভূত হয়। ২০১৫ সালের পরে এটি ওই দেশে সব থেকে বড় ভূমিকম্প। এই ভূমিকম্পে নেপালের তেরোটি জেলায় প্রায় ৬২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ফিলিপিন্স
১৭ নভেম্বর ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের সারঙ্গানি প্রদেশে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার ফলে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয় এবং ৭৩০ জন আহত হয়। এই ভূমিকম্পে আফটারশকের সংখ্যা ছিল প্রায় ১২০ টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+