Year Ender 2022: বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ! কোন দেশে প্রকৃতির কোন আঘাত, একনজরে
বিদায়ী ২০২২-এ বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, আগের বিভিন্ন বছরের মতোই। কোথাও খরা, কোথাও বন্যা, কোথাও ঘূর্ণিঝড় কিংবা দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের ফলে বাড়ছে, বন্যা থেকে ঘূর্ণিঝড় কিং
বিদায়ী ২০২২-এ বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে, আগের বিভিন্ন বছরের মতোই। কোথাও খরা, কোথাও বন্যা, কোথাও ঘূর্ণিঝড় কিংবা দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের ফলে বাড়ছে, বন্যা থেকে ঘূর্ণিঝড় কিংবা মেঘ ভাঙা বৃষ্টির মতো ঘটনাগুলি।

আফগানিস্তানে বন্যা
গত অগাস্টে আফগানিস্তানে বিপর্যয়কারী বন্যা দেখে সাধারণ মানুষ। বহু মানুষের প্রাণ গিয়েছিল সেই বন্যায়। দুমাসেরও কম সময় আগে আফগানিস্তান ভূমিকম্পের বিপর্যয়ের সম্মুখীন হয়।

পাকিস্তানে বন্যা
বন্যা থেকে বাদ যায়নি প্রতিবেশী পাকিস্তানও। জুন থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় হাজার হাজার বাড়ি ভেসে গিয়েছে। প্রাণ গিয়েছে ১৭০০-র বেশি মানুষের। স্থানীয় প্রশাসনিক কর্তারা জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে ছয়মাস পর্যন্ত সময় লাগতে পারে।

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয় প্রায়ই। সেরকমই এক ভূমিকম্প হয় গত ২১ নভেম্বর পশ্চিম ইন্দোনেশিয়ায়। সিয়ানজুন শহরে ৫.৬ মাত্রার ভূমিকম্পে তিনশোর ওপর মানুষের মৃত্যু হয়।

পূর্ব আফ্রিকায় খরা
বিদায়ী বছরে তীব্র খরার মুখে পড়েছিল পূর্ব আফ্রিকা। রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছে, চল্লিশ বছরের মধ্যে খরায় সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সোমালিয়া-সহ বিভিন্ন দেশে। খরার জেরে লক্ষ লক্ষ মানুষ অনাহারের সম্মুখীন হয়েছে। পূর্ব আফ্রিকার বেশ কিছু জায়গায় ফসলের উৎপাদন অর্ধেক হয়ে যাওয়ায় অপুষ্টি ২০২৩-এও বজায় থাকবে বলে সতর্ক করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বন্যা
গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় ভারী বর্ষণের জেরে দেশের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর ডারবানে বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ৫০০ জনের মৃত্যু হয়। সরকারি হিসেবে দুর্যোগের পরেও নিখএাঁজের সংখ্যাটা ৭০ জনের বেশি। হাজার হাজার মানুষ আশ্রয়হীন বয়ে পড়েছিলেন সেই প্রাকৃতি দুর্যোগে।

কঙ্গোয় বন্যা
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোও এবছরে বন্যা ও ভূমিধসের মুখে পড়েছিল। প্রাকৃতিক দুর্যোগে সেখানে মৃতের সংখ্যাটা দেড়শোর কাছাকাছি। রাজধানী কিনসাসায় প্রভাবটা পড়ে সব থেকে বেশি। বেশ কয়েকজন এখনও নিখোঁজ থাকলেও কাউকে আর জীবিত পাোয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে সেখানকার প্রশাসন।

ব্রাজিলে কাদা-ধস
ব্রাজিলের পেট্রোপলিস শহরে প্রবল বৃষ্টিপাতের জেলে বন্যার জল এবং কাদা শহরের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। যার জেরে মৃত্যুর সংখ্যা দুশোর বেশি। বিধ্বংসী বন্যা থেকে রক্ষা করতে গত কয়েকমাসে চেষ্টা করেছে সেখানকার সরকার।

অসমে বন্যা
ভারতে সাধারণভাবে জুন থেকে সেপ্টেম্বর বর্ষা চলে। প্রতিবছরই বর্ষায় সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে থাকে অসম। এবারও ব্যতিক্রম কিছু হয়নি সেখানে। এবার বন্যা ও ভূমিধসে সেখানে প্রায় দুশো মানুষের মৃত্যু হয়েছে। মূল কারণ ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন। সাম্প্রতিক বছরগুলিতে ব্রহ্মপুত্রের ধ্বংসলীলা বেড়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications