চুপিচুপি ব্যবহারকারীদের ই-মেইল পড়ে মামলায় জড়াল ইয়াহু

আইনজীবী ব্রায়ান পিনকাস আদালতের কাছে অভিযোগ করেছেন, ইয়াহুতে যাদের ই-মেইল আইডি রয়েছে, তাদের সবার অ্যাকাউন্টে ঢুকে নজরদারি চালানো হয়। ইনবক্স, সেন্ট আইটেমস মায় স্প্যামে পর্যন্ত ঢুকে ই-মেইল পড়া হয় নিয়মিত। এই মুহূর্তে ইয়াহুতে অ্যাকাউন্ট রয়েছে, এমন মানুষের সংখ্যা অন্তত ২৫ কোটি। ওই আইনজীবীর দাবি, মানুষের গোপনীয়তার অধিকার ভঙ্গ করেছে ইয়াহু। তাই তাদের ক্ষতিপূরণ দিতে হবে।
ইয়াহুর পাল্টা দাবি, তারা ই-মেইল ব্যবহারবিধিতে সম্প্রতি কিছু পরিবর্তন ঘটিয়েছে। সেই মোতাবেক, সন্দেহজনক ই-মেইলগুলিই পরীক্ষা করা হয়েছে। সবার অ্যাকাউন্টে ঢুকে পাইকারি হারে নজরদারি চালানো হয়নি। যদিও সংশ্লিষ্ট আইনজীবী এই যুক্তি মানতে নারাজ। তাঁর বক্তব্য, অনুমতি না নিয়ে কারও ই-মেইল পড়া ঘোর অপরাধ। এ জন্য ক্ষমা করা যায় না ইয়াহুকে। প্রসঙ্গত, এর আগে একই অভিযোগ উঠেছিল গুগল তথা জি-মেইলের বিরুদ্ধে। তারাও গোপনে ব্যবহারকারীদের ই-মেইল পড়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিল।












Click it and Unblock the Notifications