টানা তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত শি জিনপিং, মাও-এর ইতিহাস স্পর্শ

তিনি কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি সামরিক বাহিনীর প্রধান হিসেবেও নিযুক্ত হন। চিনা রাজনীতিতে সবথেকে গুরুত্বপুর্ণ দুটি পদে তিনি আরও পাঁচ বছর থাকছেন।

টানা তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং। তৃতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে তিনি ছুঁলেন চিনের কমিউনিশ্ট পার্টির স্রষ্টা মাও দে জংয়ের কীর্তি। এক ইতিহাস স্পর্শ করে অভিভূত জিনপিং। শুক্রবার চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পাশাপাশি সামিরক বাহিনীর প্রধানও হয়েছেন তিনি।

টানা তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত শি জিনপিং, মাও-এর ইতিহাস স্পর্শ

শি জিনপিং তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। তিনি এই কীর্তি গড়ে নিজেকে দেশের সবথেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরলেন। এমনকী তাঁকে এই প্রজন্মের সবথেকে শক্তিশালী নেতা বলা হচ্ছে। চিনের পার্লামেন্ট দ্বারা তাঁকে তৃতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়।

তিনি কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি সামরিক বাহিনীর প্রধান হিসেবেও নিযুক্ত হন। চিনা রাজনীতিতে সবথেকে গুরুত্বপুর্ণ দুটি পদে তিনি আরও পাঁচ বছর থাকছেন। ৬৯ বয়সী নেতা শূন্য কোভিড নীতি নিয়েছিলেন। দী্রঘ লকডাউনের ফলশ্রুতিতে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। লকডাউন শিথিল করার পর দেখা গিয়েছিল চিনে মৃত্যমিছিল ঘটেছে। তারপর ফের শি জিনপিংকেই সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হল চিনে।

শুক্রবার শি জিনপিংকে চিনের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয় মেয়াদে বেছে নেওয়া হল। তাঁর নেতৃত্বে চিনের প্রভূত উন্নতি হয়েছে। তিনি চিনকে বৈশ্বিক পরাশক্তিকে পরিণকত করেছেন। তিনি আধুনিক চিনের সবথেকে দী্র্ঘমেয়াদি রাষ্ট্রপতি হওয়ার পথে অগ্রস হচ্ছেন। এই মুহূর্তে চিনে তাঁর প্রতিদ্বন্দ্বী কেউ নেই।

তিনি চীনকে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হিসেবে দেখতে চান, সেই মোতাবেক তিনি কাজ করে চলেছেন। ১৯৪৯ থেকে ১৯৭৬-এ তাঁর মৃত্যুর পর্যন্ত মাও সে তুং প্রতিষ্ঠাতা নেতা হিসেব প্রায় তিন দশক চিনকে শাসন করেছেন। তারপর টানা তিনবার নির্বাচিত হয়ে তাঁর কীর্তি ছুঁলেন শি জিনপিং।

চিনে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে ১০ বছর থাকার নিয়ম ছিল। শি জিনপিং সেই নিয়মের পরিবর্তন ঘটিয়ে গত অক্টোবরে তিনিই ফের চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর তৃতীয় মেয়াদে তিনি নির্বাচিত হলেন রাষ্ট্রপতি পদে।

চিনের পার্লামেন্ট প্রায় তিন হাজার সদস্যের সহমতেই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন জিনপিং। দেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ঝাও লেজি এবং পার্লামেন্টর প্রধান পদে বসতে চলেছেন হান ঝেং। শি জিনপিং তাঁর তৃতীয় মেয়াদে চিনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করে প্রথম অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে চান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+