ওজন কমাতে গিয়ে প্রাণ গেল বিশ্বের সবচেয়ে মোটা মানুষ মোরেনোর
মেক্সিকো, ২৬ ডিসেম্বর : মেক্সিকোর বাসিন্দা আন্দ্রে মোরেনোর জন্মের সময় ওজন ছিল ৬ কেজি। যখন তাঁর বয়স ১০ বছর, তখন তা বেড়ে দাঁড়ায় ১২০ কেজিতে। কুড়ি বছর বয়েস ওজন ছিল ১৭১ কেজি। [কাফেতে সন্তান প্রসব করার পরও গেমস খেলতে ব্যস্ত 'মা'!]
তারপর আর ধরে রাখা যায়নি মোরেনোর ওজনকে। একেবারে ম্যরাথন দৌড়ে ৩৮ বছরের মোরেনোর ওজন পৌঁছেছিল ৪৩৫ কেজিতে। আর এই ওজনের জন্যই বিড়ম্বনার পাশাপাশি বিশ্বজোড়া খ্যাতি হয়েছিল মোরেনোর।

তবে সারাদিন বিছানায় শুয়ে নিজের দৈনন্দিন কাজকর্ম করাও মোরেনোর পক্ষে সম্ভব ছিল না। তাই ওজন ঝরাতে শল্য চিকিৎসাই ছিল একমাত্র পথ। অপারেশন করে গত মাসে প্রায় ১০০ কেজি ওজন ঝরানো হয়েছিল। এই অপারেশনকে সফল বলেও জানিয়েছিলেন চিকিৎসকেরা।
এরপর পর্যবেক্ষণের মধ্যে মোরেনোকে রাখা হয়েছিল। তবে হঠাৎ ক্রিসমাসের সকালে শরীরে অস্বস্তি অনুভব করেন বিশ্বের সবচেয়ে স্থূলকায় মানুষ মোরেনো। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, মেক্সিকোকে বিশ্বের সবচেয়ে স্থূলকায় মানুষদের দেশ বলে অভিহিত করা হয়েছে। এমন প্রচুর স্থূলকায় মানুষ মেক্সিকোতে এখনও রয়েছেন। এর আগেও বিশ্বের সবচেয়ে স্থূলকায় মানুষও একজন মেক্সিকানই ছিলেন। ৫৫৮ কিলোর ম্যানুয়াল উরিবে (৪৮) গতবছর মারা যান।
এমন আরও খবর পড়ুন এখানে :
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications