‌প্রথম কোভিড–১৯–এ আক্রান্ত হল সদ্যোজাত শিশু, চিকিৎসা চলছে মা–সন্তানের

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হল সদ্যোজাত শিশু। উত্তর–পূর্ব লন্ডনে জন্ম নেয় এই শিশু। হু এই ভাইরাসকে ইতিমধ্যেই মহামারি ঘোষণা করেছে। গোটা বিশ্বেই প্রভাব পড়েছে নোভেল করোনা ভাইরাসের। তবে এই শিশুই প্রথম, যে জন্মানো মাত্র এই ভাইরাসে আক্রান্ত হল।

‌প্রথম কোভিড–১৯–এ আক্রান্ত হল সদ্যোজাত শিশু


সদ্যোজাত সন্তানের মা প্রসবের আগের দিনই তাঁর নিউমোনিয়া হয়েছে সন্দেহে নর্থ মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে দ্রুত যান। ওই মহিলার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। তবে ততক্ষণে তিনি সন্তান প্রসব করে ফেলেছেন। তাঁর সন্তান জন্মানোর কিছু মিনিটের মধ্যেই তার পরীক্ষা হয়। মা ও সন্তান দু’‌জনকেই আলাদা হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে। বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন যে গর্ভে থাকা অবস্থায় নাকি গর্ভের পর শিশুটির দেহে করোনা ভাইরাস প্রভাব ফেলেছে। মা সন্তানকে পৃথক হাসপাতালে রেখে চিকিৎসা চলছে।

ফেব্রুয়ারির প্রথম দিকে চিনের এক আক্রান্ত মা সন্তান প্রসব করে, ওই সন্তানের শরীরেও পজিটিভ কোভিড–১৯ পাওয়া যায়। লন্ডনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ১৩৬ জন এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিভিন্ন দেশ নানান ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছেন। বিশেষজ্ঞ–চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে অযথা কোথাও ভ্রমণ না করাই শ্রেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+