এয়ার শো-চলাকালীনই দুর্ঘটনা, ভেঙে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের দুই বিমান, পাইলট সহ ৩ জনের মৃত্যু
এয়ার শো-চলাকালীনই দুর্ঘটনা, ভেঙে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের দুই বিমান, পাইলট সহ ৩ জনের মৃত্যু
ভয়ঙ্কর দুর্ঘটনা এয়ার শো-র চলাকালীন। আমেরিকার ডালাসে হঠাৎই মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ। মুহূর্তে জ্বলে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২টি বিমান। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। বোইং বি-১৭ এবং পি-৬৩ কিংকোবরা নামে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। তার পরেই ভেঙে পড়ে বিমানটি।

শনিবার আমেরিকার টেক্সাসের ডালাসে চলছিল এয়ার শো। সেই সময় ঘটে এই দুর্ঘটনা। বোয়িং বি-১৭ এবং পি-৬৩ কিংকোবরা বিমান দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হঠাৎই এয়ার শোয়ের মাঝে মুখোমুখি ধাক্কা লাগে বিমান দুটির। মাঝ আকাশেই জ্বলে যায় বিমান দুটি। টুকরো টুকরো মাটিতে পড়ে। বিমান দুটিতে মোট ৬ জন ছিলেন বলে জানা গিয়েছে। ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাকি তিন জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। মনে করা হচ্ছে তাঁদেরও মৃত্যু হয়েছে। মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, দুই বিমানের পাইলটের অবস্থা এখনও জানা যায়নি।
এয়ার শোয়ের মাঝে এই দুর্ঘটনার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং FAA এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। টেক্সাসের ডালাস শহরে এই ভিনটেজ এয়ার শো দেখতে হাজির হয়েছিলেন বহু দর্শক।
ডালাসের মেয়র জানিয়েছেন, দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা সকলেই দেখেছেন। কতজন মারা গিয়েছেন তাঁর সঠিক হিসেব এখনও পাওয়া যায়নি। প্রাথমিক বাবে ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ডালাসের পুলিশ বিভাগ এবং দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমানদুটি ব্যবহার করা হত। মোট চারটি ইঞ্জিন রয়েছে বোয়িং বি-১৭। ১৯৩৫ সালে বিমানটি প্রথম উড়েছিল। ১৯৩৮ সাল থেকে বিমানটি মার্কিন সেনায় যুক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বোমারু বিমানটি ব্যবহার করা হত। দ্বিতীয় বিমানটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে মার্কিন সেনাবাহিনীতে কাজ করত। ১৯৪২ সাল থেকে মার্কিন সেনায় কাজ করত বিমানটি।












Click it and Unblock the Notifications