Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বের ক্ষুদ্রতম 'মুরগীর ডিম' মিলল ইংল্যান্ডের এক খামারবাড়িতে

লন্ডন, ৬ জুন : ইংল্যান্ডের বারি শহরে বাবা মায়ের সঙ্গে থাকে ২২ বছরের জর্জিয়া ক্রাউচম্য়ান। বাড়িতে ছোট একটি খামারও রয়েছে। সেখানে নয় নয় করে ২০টি মুরগীও রয়েছে। তার মধ্যে থেকে একটি মুরগীর ডিম আকারে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র বলে সংবাদমাধ্যমে হইচই শুরু হয়েছে।

১ বছরের শিশুর ২৫ বছরের যুবকের মতো যৌনাঙ্গ

১০০ সন্তানের পিতা হওয়ার দিকে এগিয়ে চলেছেন এক পাকিস্তানি নাগরিক!

গত শুক্রবার খামার থেকে মুরগীর ডিম সংগ্রহের সময়ে জর্জিয়ার হাতে আসে ডিমটি। তবে প্রথমে সে বিশ্বাসই করতে চায়নি বিষয়টি। ডিমটি আকারে দেখতে ভারতীয় এক টাকার মুদ্রার মতো বা তার চেয়েও সম্ভবত ক্ষুদ্র। ডিম কুড়োতে গিয়ে এটিকে পায় জর্জিয়া। পরে দেখা যায়, সত্যিই সেটি মুরগীর ডিম।

বিশ্বের ক্ষুদ্রতম 'মুরগীর ডিম' মিলল ইংল্যান্ডের খামারবাড়িতে

ডিমটির মারপ নিয়ে দেখা গিয়েছে, সেটি আকারে ১.৫৫ সেন্টিমিটার। এত ছোট মুরগীর ডিম এর আগে সারা বিশ্বে কেউ কোথাও পায়নি। এর আগে সবচেয়ে ক্ষুদ্র মুরগীর ডিমের আকার ছিল ২.১ সেন্টিমিটার। সেটি পাওয়া গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক কৃষকের কাছে। এরপরে ১.৮ সেন্টিমিটার উচ্চতার সম্পূর্ণ ডিম পাওয়া যায় কারমারদেনশায়ারের এক বাসিন্দার কাছে। তবে জর্জিয়ার পাওয়া ডিমটি এগুলির চেয়েও আকারে অনেক ছোট।

প্রতি বছর 'লিঙ্গ' উৎসবে মেতে ওঠেন জাপানিরা!

এই ছবিগুলি দেখলে আঁতকেই উঠতে হবে!

বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মুরগীর ডিমের নয়, সব ধরনের পাখির ডিমের মার নিয়ে রেকর্ড রাখে। ফলে জর্জিয়ার পাওয়া ডিম রেকর্ড বুকে জায়গা করতে পারবে কিনা সেটা সময়ই বলবে। তবে নিজের খামারের মুরগীর দৌলতে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন জর্জিয়া। ডিমটিকে নিয়ে তিনি কি করবেন সেটা এখনও ভেবে উঠতে পারেননি। শুধু যত্ন নিয়ে ক্ষুদ্র ডিমটিকে পরিষ্কার করে রেখে দিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+