বাজারে এল ৯ লাখ টাকার স্মার্টফোন! তথ্যের গোপনীয়তা রক্ষাই মূল লক্ষ্য
লন্ডন, ১ জুন : সমস্ত জল্পনার অবসান করে বাজারে এল বিশ্বের সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড ফোন। ইসরায়েলের স্টার্ট আপ সংস্থা সিরিন ল্যাব বাজারে আনল ১৪০০০ ডলার মূল্যের (ভারতীয় মুদ্রার হিসাবে যা প্রায় ৯ লক্ষ টাকার কাছাকাছি) অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই মোবাইলে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই স্মার্টফোনে চিপ-টু-চিপ ২৫৬ বিট এনক্রিপশন রয়েছে, যা একমাত্র সেনাবাহিনীতেই যোগাযোগের গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ফোনের নাম রাখা হয়েছে সোলারিন। মঙ্গলবার লন্ডনে এই ফোনটির প্রকাশ করা হয় সংস্থার তরফে। [ প্রযুক্তির মাত্রাছাড়া ব্যবহারে ক্রমশ অমনোযোগী আট থেকে আশি]

সোলারিনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, যা Wi-Fi-এর চেয়েও উন্নতমানের সংযোগ স্থাপন করবে। ৫.৫ ইঞ্চি আইপিএস 2K রেজেলিউশন স্ক্রিন ডিসপ্লে, সঙ্গে ২৩.৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
এই মোবাইলে আপনার গোপনীয়তা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। গোপনীয়তা বজায় রাখতে যে ধরনের প্রযুক্তির ব্যবহার করা হয়েছে তা বিশ্বের উচ্চমানের নিরাপত্তা সংস্থা ও সেনাবাহিনীর বাইরের জগতে উপলব্ধ নয়। [(ছবি) স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ উপায়]
যেভাবে সময়ের সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বা সাইবার আক্রমণের সংখ্যা বাড়ছে তাতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। গ্রাহকদের এইধরণের সমস্যার কথা মাথায় রেখেই জোর দেওয়া হয়েছে গ্রাহকের গোপনীয়তার সুরক্ষার দিকে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই মোবাইলের মাধ্যমে গ্রাহকেরা নির্দ্বিধায় গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য ব্যবহার করতে পারবেন।












Click it and Unblock the Notifications