পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরের তালিকায় প্রথম ৯-এ ভারতের কোন শহরগুলি রয়েছে, জেনে নিন ফটোফিচারে

পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরের তালিকায় মুম্বই দ্বিতীয় স্থানে। এছাড়া প্রথম নয়ে ভারতের আর একটি শহরও রয়েছে। এর পাশাপাশি পৃথিবীর আর কোন কোন শহর এই তালিকায় রয়েছে তা জেনে নিন একনজরে।

জনঘনত্বের বিচারে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের নাম প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তারমধ্যে প্রথম নয়টি শহরের মধ্যে ২টি ভারতের। মহারাষ্ট্রের তথা ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বই এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরের তালিকায় মুম্বই দ্বিতীয় স্থানে। এছাড়া প্রথম নয়ে ভারতের আর একটি শহরও রয়েছে। এর পাশাপাশি পৃথিবীর আর কোন কোন শহর এই তালিকায় রয়েছে তা জেনে নিন একনজরে।

জাকার্তা

জাকার্তা

ইন্দোনেশিয়ার প্রধান শহর জাকার্তায় প্রতি বর্গ কিলোমিটারে ৯৬০০ জন মানুষের বাস। বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় তাই এই শহর রয়েছে নবম স্থানে।

সিঙ্গাপুর

সিঙ্গাপুর

সিঙ্গাপুর এমনিতেই অত্যন্ত ঘিঞ্জি শহর। প্রতি বর্গ কিমিতে ১০ হাজার ২০০ জনের বাস এখানে। এই শহর রয়েছে অষ্টম স্থানে।

কোটা

কোটা

রাজস্থানের কোটায় প্রতি বর্গ কিমিতে ১২ হাজার ১০০ জনের বাস। ভারতের দ্বিতীয় ও পৃথিবীর সপ্তম জনবহুল শহরের তকমা পেয়েছে এটি।

লাগোস

লাগোস

নাইজেরিয়ায় লাগোসে প্রতি বর্গ কিমিতে ১৩ হাজার ৩০০ জন মানুষের বাস। প্রতি বর্গ কিমিতে জনসংখ্যার হিসাবে এটি ষষ্ঠ স্থানে রয়েছে।

কাসাব্লাঙ্কা

কাসাব্লাঙ্কা

মরক্কোর এই শহরে প্রতি বর্গ কিমিতে ১৪ হাজার ২০০ জন মানুষ বসবাস করেন। ফলে এটি সারা পৃথিবীর মধ্যে জনবহুল শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

ম্যানিলা

ম্যানিলা

ফিলিপিন্সের ম্যানিলা রয়েছে এই তালিকায় চতুর্থ স্থানে। প্রতি বর্গ কিমিতে এখানে ১৪ হাজার ৮০০ জন মানুষ বসবাস করে।

মেদেয়িন

মেদেয়িন

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মেদেয়িন শহরে প্রতি বর্গ কিমিতে ১৯ হাজার ৭০০ জনের বাস। এটি জনঘনত্বের বিচারে পৃথিবীর তৃতীয় জনবহুল শহর।

মুম্বই

মুম্বই

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব ৩১ হাজার ৭০০ জন। ফলে এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর।

ঢাকা

ঢাকা

বাংলাদেশের সবচেয়ে বড় শহর তথা রাজধানী ঢাকায় প্রতি বর্গ কিলোমিটারের ৪৪ হাজার ৫০০ জন করে মানুষ বসবাস করে। ফলে এটি জনঘনত্বের বিচারে পৃথিবীতে সব শহরের মধ্যে এগিয়ে রয়েছে।

ছবি সৌজন্য উইকিপিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+