তিনমাসে ১৭৫ কেজি ওজন ঝরালেন 'বিশ্বের সবচেয়ে ভারী মানুষ'

মেক্সিকোর চিকিৎসকেরা বিশ্বের সবচেয়ে ভারী মানুষ খুয়ান পেদ্রো ফ্রাঙ্কোর গ্যাসট্রিক বাইপাস সার্জারি করার আগে নির্দিষ্ট দিন ঠিক করে দিয়েছিলেন।

মেক্সিকো সিটি, ৩০ মার্চ : মেক্সিকোর চিকিৎসকেরা বিশ্বের সবচেয়ে ভারী মানুষ খুয়ান পেদ্রো ফ্রাঙ্কোর গ্যাসট্রিক বাইপাস সার্জারি করার আগে নির্দিষ্ট দিন ঠিক করে দিয়েছিলেন।

খুয়ান পেদ্রো একসময়ে ৫৯৫ কিলো ওজনের ছিলেন। গত তিনমাস ধরে অপারেশনের জন্য ফিট হতে তিনি ডায়েটে রয়েছেন। আর এই ডায়েটে থেকেই মেক্সিকোর বাসিন্দা খুয়ান একধাক্কায় ১৭৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন।

তিনমাসে ১৭৫ কেজি ওজন ঝরালেন 'বিশ্বের সবচেয়ে ভারী মানুষ'

চিকিৎসকেরা জানিয়েছেন, শুধুমাত্র অপারেশনের জন্য সুস্থ হতে পেদ্রো নিজের ওজনের প্রায় ৩০ শতাংশ ওজন ঝরিয়ে ফেলেছেন। ফলে এখন আর ওজন কমানোর বারিয়াট্রিক অপারেশন করতে কোনও অসুবিধা নেই।

গতবছরের নভেম্বরে হাসপাতালে ভর্তি হন পেদ্রো। তবে বিশাল ওজনের পাশাপাশি ডায়বেটিসের সমস্যায় অপারেশন করা যায়নি। তার আগে গত ৬ বছর ওজনের কারণে বিছানায় শুয়েই পেদ্রোকে কাটাতে হয়েছে।

এখন চিকিৎসকেরা জানিয়েছেন, প্রথম ধাপে পেদ্রোর দেহের ওজন অর্ধেক কমানো হবে। এরপরে আর একটি অপারেশন করে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা হবে। আপাতত সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন পেদ্রো ও হাসপাতালের চিকিৎসকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+