বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ভ্যাকসিন চালু হল মালাউইতে

বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন চালু হল পূর্ব আফ্রিকার মালাউইতে। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন বা হু-র সঙ্গে মিলিত উদ্যোগে এক পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে বুধবার 'আরটিএস,এস' শীর্ষক ভ্যাকসিনটি ওই দেশে

বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন চালু হল পূর্ব আফ্রিকার মালাউইতে। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন বা হু-র সঙ্গে মিলিত উদ্যোগে এক পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে বুধবার 'আরটিএস,এস' শীর্ষক ভ্যাকসিনটি ওই দেশে লঞ্চ করা হয়। তিরিশ বছরের চেষ্টায় পাওয়া এই সাফল্যকে উল্লেখযোগ্য বলেই আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ভ্যাকসিন চালু হল মালাউইতে

মালাউইয়ের ওই পাইলট প্রোগ্রামের গবেষকদের তরফে জানানো হয়েছে, দুই বছর বয়স পর্যন্ত শিশুদের ম্যালেরিয়ার এই ভ্যাকসিন দেওয়া হবে। আগামী সপ্তাহের মধ্যে ঘানা এবং কেনিয়াতেও 'আরটিএস,এস' ভ্যাকসিন চালু হবে বলে জানিয়েছেন গবেষকরা। ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন বা হু-র সঙ্গে মিলিত উদ্যোগে এই পাইলট প্রোগ্রামে প্রায় এক কোটি ম্যালেরিয়ার ভ্যাকসিন দান করা হয়েছে।

সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, ম্যালেরিয়ার দাপটে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতি মিনিটে এক জন করে শিশু মারা যাচ্ছে। আর আফ্রিকায় প্রতি বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে আড়াই লক্ষেরও বেশি শিশুর মৃত্যু হয় বলেও ওই সমীক্ষায় জানানো হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের ম্যালেরিয়ায় সবচেয়ে বেশি প্রাণহানির আশঙ্কা থাকে বলে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন বা হু-র তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, ম্যালেরিয়াতেই প্রতি বছর বিশ্বে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ মারা যান। তবে গত পনেরো বছরে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে গবেষক ও চিকিৎসকরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+