বিশ্বের প্রথম ফ্লুরেসেন্ট ব্যাঙের খোঁজ মিলল দক্ষিণ আমেরিকায়
বিশ্বের প্রথম ফ্লুরেসেন্ট ব্যাঙের খোঁজ মিলল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় আমাজন অববাহিকায়। সবুজ-হলুদ ফ্লুরেসেন্ট আলো ঠিকরে বেরোয় এই ব্যাঙের গা দিয়ে।
বুয়েনস আইরেস, ১৪ মার্চ : বিশ্বের প্রথম ফ্লুরেসেন্ট ব্যাঙের খোঁজ মিলল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় আমাজন অববাহিকায়। এই ব্যাঙের প্রজাতির চামড়ার রঙ সবুজ-হলুদ। বেশি আলোয় সাধারণ বাদামি-সবুজ চামড়ার ব্যাঙ বলে মনে হতে পারে। তবে আলো যত কম হতে থাকবে, ততই ব্যাঙের চামড়া উজ্জ্বল হতে থাকবে। সবুজ-হলুদ ফ্লুরেসেন্ট আলো ঠিকরে বেরোবে ব্যাঙের গা দিয়ে।[সত্যিকারের জুরাসিক পার্কের খোঁজ মিলল চিনে!]
আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বেরনাদিনো রাভাদাভিয়া ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামের বিজ্ঞানীরা 'পোলকা-ডট ট্রি' ব্যাঙের উপরে গবেষণা করতে গিয়ে হঠাৎ করে এই ব্যাঙের প্রজাতি আবিষ্কার করেছেন।[ঘুমের মধ্যে বাধাহীন অবস্থায় উড়তে পারে পাখিরা, জানাল গবেষণা]

বিজ্ঞানীরা দেখেছেন, সাধারণ আলোয় ব্যাঙের গায়ের রঙ বাদামি-সবুজ রঙের যাতে লাল ছোপ রয়েছে। তবে অতি বেগুনি রশ্মিতে ধরলেই ব্যাঙের গা থেকে ঠিকরে বেরোচ্ছে উজ্জ্বল ফ্লুরেসেন্ট আলো।[গুজরাতে গরুর মূত্রে বিশুদ্ধ সোনা পেলেন বিজ্ঞানীরা]
ফ্লুরেসেন্টের বৈশিষ্ট্যই হল কম দৈর্ঘ্যের দূরত্বে আলোকে শোষণ করা ও বেশি দৈঘ্যের দূরত্বে তা ছড়িয়ে দেওয়া। এই আশ্চর্য বৈশিষ্ট্য ব্যাঙের চামড়ায়ও লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা।
এই সংক্রান্ত গবেষণা সোমবার ১৩ মার্চ 'প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস'-এ প্রকাশিত হয়েছে। এই আবিষ্কারের ফলে অন্য কোনও প্রাণে ফ্লুরেসেন্ট রয়েছে কিনা সেই খোঁজ আগামিদিনে বিজ্ঞানীরা চালাবেন বলে ধরে নেওয়া যায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications