বিয়ারের আস্ত সুইমিংপুল খুলল ইউরোপের এই দেশে
এবার শুধু বিয়ারের গ্লাস ধরে চুমুক নয়, আস্ত সুইমিং পুলে নেমে পড়তে পারেন যা পুরোটাই ভরা বিয়ারে।
এবার শুধু বিয়ারের গ্লাস ধরে চুমুক নয়, আস্ত সুইমিং পুলে নেমে পড়তে পারেন যা পুরোটাই ভরা বিয়ারে। আজ্ঞে হ্যাঁ। এমন বিয়ার পুলই সম্প্রতি খুলেছে অস্ট্রিয়াতে। সেখানকার টারেন্টজ স্কলস স্টারকেনবার্গার ব্রেওয়েরি একসঙ্গে এমন সাতটি বিয়ারের পুল খুলেছে।

পুলগুলি দৈর্ঘ্যে ও প্রস্থে ১৩ ফুট। সেই পুলে দু'ঘণ্টার জন্য আপনি নেমে যা খুশি করতে পারেন। তার জন্য ভারতীয় মুদ্রায় আপনাকে দিতে হবে সাড়ে ১৬ হাজার টাকার কিছু বেশি।
স্টারকেনবার্গার ব্রেওয়েরি এই বিয়ার পুলগুলি খুলেছে ৭০০ বছরের পুরনো স্টারকেনবার্গার কেল্লার মধ্যে। শুধু বিয়ার খাওয়াই নয়, এই পুলে নামলে আপনার স্বাস্থ্যের অন্য নানা সমস্যাও দূর হবে।
জানা গিয়েছে, বিয়ারের মধ্যে থাকা ভিটামিন ও ক্যালসিয়াম ত্বককে নরম করে এবং ত্বকের কোনও সমস্যা থাকলে তা দূর করবে। তাছাড়া বিয়ারে স্নান করলে নাকি শরীরের রক্ত সঞ্চালনও ভালো হয়।
যদিও এই পুলে নেমে বিয়ার খেতে নিষেধ করেছেন কর্তৃপক্ষই। কারণ অনেকে মিলে নেমে বিয়ার স্লান করায় তা পানের অযোগ্য হয়ে যায়। ফলে এই বিয়ারে নামলে শুধু গায়েই মাখতে হবে, খেতে পারবেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications