Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

World Population Day 2023: শীর্ষে ভারত, জনসংখ্যার নিরিখে প্রথম দশে রয়েছে কোন দেশগুলি?

১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। সারা বিশ্ব জুড়ে এই দিনটিকে জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়। প্রতিদিনই বাড়ছে সারা বিশ্বের জনসংখ্যা। বর্তমানে তা পৌঁছে গিয়েছে ৮ বিলিয়নে। জনসংখ্যার নিরিখে সবার শীর্ষে রয়েছে ভারত। এতদিন চিন থাকলেও, প্রতিবেশী দেশকে টেক্কা দিয়েছে ভারত। বিশ্বের প্রথম দশটি জন বহুল দেশের তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

জনসংখ্যার নিরিখে এতদিন শীর্ষে ছিল চিন। কিন্তু চলতি বছরে নাগরিক সংখ্যার নিরিখে চিনকে টেক্কা দিয়েছে ভারত। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনবহুল দেশ এখন ভারতই। ২০২৩ সালের এপ্রিল মাসে রাষ্ট্র সংঘের রিপোর্ট অনুসারে ভারতের বর্তমান জনসংখ্যা ১,৪২.৫৮ কোটি। বিগত কয়েক বছরে পাল্লা দিয়েছে বেড়েছে জনসংখ্যার গ্রাফ। এমনকি করোনা অতিমারী পরিস্থিতিতেও এই গ্রাফ ছিল উর্ধ্বমুখি।

 World Population Day 2023

দ্বিতীয় স্থানে থাকলেও ভারতের থেকে সামান্যু পিছিয়ে আছে চিন। ভারতের প্রতিবেশী দেশের জনসংখ্যা ১,৪২.৫৭ কোটি। চিন বরাবরাই জনবহুল দেশ। এই দেশের জনসংখ্যার হারও বেশি।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকের বর্তমান জনসংখ্যা ৩৩.১৯ কোটি। ১৯৫০ থেকে ২০১০ সালের মধ্যে আমেরিকার জন সংখ্যা দ্বিগুণ হয়েছে। ১৫.১ কোটি থেকে ৩০.৯ কোটিতে পৌঁছে যায় এই সময়ের মধ্যে। আমেরিকায় মূলত পূর্ব এবং পশ্চিম উপকূলের অঞ্চলগুলিতে বাড়ছে জনসংখ্যার হার।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এই দেশটির জনসংখ্যা ২৭.৩৮ কোটি। এই দেশটির সিংঘভাগ মানুষই থাকেন জাভা দ্বীপে। জার্কাতার রাজধানী এই অঞ্চলটির। দেশের ৫৬ শতাংশ মানুষ জাভা দ্বীপে থাকেন।

 World Population Day 2023

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরও এক প্রতিবেশী দেশ পাকিস্তান। জনসংখ্যা বৃদ্ধির নিরিখে শীর্ষ রয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা ২৩.১৪ কোটি। করাচি এবং লাহোরে সব থেকে বেশি মানুষ বাস করেন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল রয়েছে তালিকায় ছয় নম্বর স্থানে। ব্রাজিলের জনসংখ্যা ২১.৪৩ কোটি। একটা সময় লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে জনসংখ্যা বৃদ্ধিতে শীর্ষে ছিল ব্রাজিল। এই দেশের তিন শহর রিও, সাও পাওলো, মিনাসে সব থেকে বেশি মানুষ বাস করেন।

আফ্রিকার দেশ নাইজিরিয়া রয়েছে তালিকায় সাত ‌‌নম্বরে। ২১.৩৪ কোটি জনসংখ্যা এই দেশের। আফ্রিকা মহাদেশের মধ্যে শীর্ষে এই দেশ। ২০৫০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় স্থানে চলে যাবে নাইজিরিয়া।

তালিকার ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। বিগত কয়েক দশকে বা্ংলাদেশের জনসংখ্যার গ্রাফ উর্ধ্বমুখী। পদ্মাপারের দেশের বর্তমান জনসংখ্যা ১৬.৯৪ কোটি। ইউরোপের সব থেকে জনবহুল দেশ রাশিয়া। রুশ দেশের জনসংখ্যা ১৪.৩৪ কোটি। তালিকায় ১০ নম্বরে রয়েছে মেক্সিকো। এই দেশের জনসংখ্যা ১২.৬৭ কোটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+