বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১: নেপথ্যের ইতিহাস ও দিনটির গুরুত্ব একনজরে

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১: নেপথ্যের ইতিহাস ও দিনটির গুরুত্ব একনজরে

বিশ্ব জনসংখ্যা দিবসের দিন উত্তর প্রদেশে যোগী সরকার 'পপুলেশন বিল' নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বিলের প্রস্তাবিত বিষয়গুলি নিয়ে বহু আলোচনা হতে শুরু করেছে। বক্তব্য রেখেছেন খোদ যোগী আদিত্যনাথও। এদিকে, এমন এক দিনের নেপথ্যে রয়েছে এক ইতিহাস। ব্যাখ্যায় রয়েছে দিনটির অপরিসীম গুরুত্বের কথা।

জাতি সংঘের উদ্যোগ

জাতি সংঘের উদ্যোগ

জাতি সংঘের তরফে একটি ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফন্ডের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বের জনসংখ্যা ও জনবিস্ফোরণ নিয়ে একাধিক বক্তব্য সেখানে দেওয়া হয়েছে। আগামী দিনে জনবিস্ফোরণ রুখতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে এই উদ্যোগে।

বিশ্ব জনসংখ্যা দিবসের নেপথ্যের ইতিহাস

বিশ্ব জনসংখ্যা দিবসের নেপথ্যের ইতিহাস

১৯৮৯ সালে বিশ্ব জনসংখ্যা দিবসের সূচনা হয় জতি সংঘের হাত ধরে। সেই দিন একটি রেজোলিউশনও পাশ করা হয়। এরপর ১৯৯০ সাল থেকেই প্রতি বছর ১১ জুলাই পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস । এরপর ১৯৯১ সালে
জাতি সংঘের সাধারণ সভায় স্থির হয় যে অই দিনটিকে সচেতনতা বিস্তারের উপলক্ষ্যে পালন করা হবে।

বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব

বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব

জন বিস্ফোরণের ফলে বিশ্বে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তার সাথে মোকবিলা করার জন্যই এমন দিন বেছে নেওয়া হয়েছে। জন বিস্ফোরণের হাত ধরে কীভাবে পরিবেশে কুপ্রভাব পড়ছে মানবিকতার গতি কোনদিকে যাচ্ছে, তা নিয়ে সতর্কবার্তা দিতেই এই বিশেষ দিনের গুরুত্ব অপরিসীম।

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ এর থিম কী?

বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ এর থিম কী?

২০২১ সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হল ' সন্তান জন্ম সংক্রান্ত বিষয়ে কোভিড ১৯ এর প্রভাব।' জন্মদানের ক্ষমতার উপর কীভাবে কোভিড পরিস্থিতি প্রবাব ফেলছে, অতিমারীর মধ্যে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, তা নিয়ে এবারের থিম সাজানো হয়েছে। জাতিসংঘের ডিইএসের তরফে এটি আয়োজিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+