সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে যে দেশে, সেখানে করোনা সংক্রমণের হার ভয় ধারাচ্ছে বিশ্বকে

সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে যে দেশে, সেখানে করোনা সংক্রমণের হার ভয় ধারাচ্ছে বিশ্বকে

সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে যে দেশে সেখানে করোনা সংক্রমণের সংখ্যা দ্বিগুণ আকার নিয়েছে। ভ. ধরাচ্ছে আক্রান্তের সংখ্যা। তাতেই ঘুম উড়েছে গোটা বিশ্বের। করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্বেই নতুন করে ছড়াতে শুরু করেছে। তারমধ্যে ভারতের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তার উপরে তৈরি হয়েছে প্রবল টিকা সংকট। সর্বাধিক টিকা যে দেশে নেওয়া হয়েছে সেখানকার অবস্থা যদি এরকম হয় তাহলে টিকার কার্যকরিতা কতটা হবে তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সর্বাধিক টিকাকরণ হয়ে যে দেশে

সর্বাধিক টিকাকরণ হয়ে যে দেশে

ছোট্ট দেশ সেশলস। দেশের প্রায় সব নাগরিকদেরই করোনার টিকাকরণ হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার উপকূলবর্তী ছোট্ট দেশ হলেও করোনা মোকাবিলায় সবার আগে দেশের নাগরিকদের টিকাকরণ করিয়েছে এই ছোট্ট দেশটি। যদিও ছোট হওয়ার কারণে এই দেশের জনসংখ্যাও খুবই কম। সেকারণে দ্রুত টিকাকরণ করতে বেশি সময় লাগেনি।

সর্বাধিক সংক্রমণ

সর্বাধিক সংক্রমণ

করোনা টিকাকরণের পরেও এই দেশের করোনা সংক্রমণ ভয় ধরিয়েছে। এই দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা সর্বাধিক। ৭ মে-র পর থেকে দেশে সর্বাধিক করোনা সংক্রমণ হয়েছে এই ছোট্ট দেশে। তাতেই ঘুম উড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। সপ্তাহে দ্বিগুনের বেশি অ্যাক্টিভ রোগীর সংখ্যা হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই উদ্বেগ জনক তথ্য প্রকাশ্য এসেছে।

টিকা নেওয়ার পর সংক্রমণ

টিকা নেওয়ার পর সংক্রমণ

করোনা টিকা নেওয়ার পরেও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন একাধিক রোগী। যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের ৩৭ শতাংশই করোনা টিকার দুটি ডোজ নিয়ে ফেলেছেন। শুধু সেশলসেই নয় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে মালদ্বীপেও। প্রসঙ্গত উল্লেখ্য বলিউডের একাধিক তারকাকে করোনা পরিস্থিতির মধ্যেও মালদ্বীপে ছুটি কাটাতে যেেত দেখা গিয়েছে।

কোন টিকাকরণ হয়েছে

কোন টিকাকরণ হয়েছে

মালদ্বীপ, সেশলস এই দুটি দেশেই ভারতের তৈরি অ্যাস্ট্রেজেনকার কোভিশিল্ডের টিকাকরণ হয়েছে। তবে সিংহভাস টিকাকরণ হয়েছে সিনো ফার্মের। তবে কোভিশিল্ড নেওয়ার পর করোনা আক্রান্ত হয়ে এখনও কারোর মৃত্যুর ঘটনা ঘটেিন। করোনা পরিস্থিতি সামাল দিতে সেশলসে নতুন করে একাধিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ শুরু হয়েছে। স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। সব রকম ক্রীড়া অনুষ্ঠা বাতিল করে দেওয়া হয়েছে। পরিবারিক অনুষ্ঠানেও রাশ টানা হয়েছে।

চিনের ভ্যাকসিন নিয়ে সন্দেহ

চিনের ভ্যাকসিন নিয়ে সন্দেহ

সেশলসে সিংহভাগ করোনা টিকাইএসেছে চিন থেকে। সেখানকার সিনোফার্মের তৈরি করোনা টিকা দেশের নাগরিকদের দিয়েছে সরকার।প্রথমে ১ লক্ষ টিকা সিশলকে দান করেছিল চিন। তারপরে ভারত কোভিশিল্ড উপহার হিেসবে সেশলসকে দেয়। কারণ এই ছোট্ট দেশে পর্যটনই আয়ের মূল উৎস। তাই দ্রুত নাগরিকদের সুরক্ষিত করে স্বাভাবিক জনজীবনে ফেরানো জরুরি হয়ে উঠেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+