আরও দীর্ঘতর হতে পারে অপেক্ষা! করোনা ভ্যাকিসন নিয়ে ‘হু’ কী বলছে জেনে নিন
আরও দীর্ঘতর হতে পারে অপেক্ষা! করোনা ভ্যাকিসন নিয়ে ‘হু’ কী বলছে জেনে নিন
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করছে তাতে আগামী এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ছোঁবে ১কোটির ঘর। পাশাপাশি পাল্লা দিয়ে দেশেও লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দীর্ঘ লকডাউন শেষেও কিছুতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা ভাইরাসের দাপট।গোটা দুনিয়াই কার্যত চাতকের মত চেয়ে আছে করোনা মুক্ত সুদিনের আশায়। এই ভয়াবহতার মাঝেই খানিক খানিক আশার আলো দেখালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে বলেই মত হু প্রধানের।

১ বছরের মধ্যেই আসতে পারে করোনার প্রতিষেধক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধনম ঘেরবাইয়াস জানান সব ঠিক থাকলে আগামী একবছর বা তার কিছু আগেই বিশ্বের দরবারে হাজির হবে করোনার প্রতিষেধক। এমনকি তিনি ভ্যাক্সিন নিয়ে এতটাই আশাবাদী যে ভ্যাক্সিনের উৎপাদন, বিকাশ এবং বিতরণে ইতিমধ্যেই বৈশ্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।

ভাইরাস বিতরণে চাই রাজনৈতিক সহায়তাও
গোটা বিশ্বই পাখির চোখ করেছে করোনার প্রতিষেধককে। এমতাবস্থায় বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের পরিবেশ,জনস্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা কমিটির একটি অধিবেশনে টেড্রস আধনম বলেন, ভ্যাক্সিন তৈরি এবং বিতরণ, এই গোটা বিষয়টাই একটা বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক সদিচ্ছা এবং সহায়তা ছাড়া সকলের কাছে এই প্রতিষেধক পৌঁছানো কার্যত অসম্ভব।

'স্বাস্থ্যকে ব্যয় নয় বিনিয়োগ হিসেবে দেখা উচিৎ' বলছেন হু প্রধান
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যারা করোনা সংক্রমণের সর্বাধিক ঝুঁকির মধ্যে আছে তাদেরকেই সর্বাগ্রে ভ্যাক্সিন দিতে হবে। এই মহামারী বিশ্বব্যাপী সংহতিকে আরও মজবুত করেছে,তাই স্বাস্থ্যকে ব্যয় নয় বরং বিনিয়োগ হিসাবে দেখা উচিৎ বলে মনে করছেন হু প্রধান। ইতিমধ্যেই প্রায় ১০০ জনের শরীরে ট্রায়ালের জন্য ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন অপেক্ষাই একমাত্র সম্বল।

সমস্ত দেশেই জোর দেওয়া উচিৎ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উপর
করোনা সংকটের মুখে দাঁড়িয়ে টেড্রস আধনম পরামর্শ দেন, সমস্ত দেশেই জোর দেওয়া উচিৎ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উপর। কেননা এখনও গোটা বিশ্বে আক্রান্ত ও মৃতের নিরিখে সুস্থতার হার অনেকটাই কম। একাধিক জায়গায় প্রতিদিন রেকর্ড ভেঙে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই ভ্যাক্সিন না আসা পর্যন্ত সচেতনতা ও প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার উপরেই বেশি জোর দিতে বলছেন হু প্রধান।












Click it and Unblock the Notifications