প্রভাবশালী ডেল্টা, মারণ স্ট্রেনের রাতারাতি ক্ষমতা বৃদ্ধিতে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও
প্রভাবশালী ডেল্টা, মারণ স্ট্রেনের রাতারাতি ক্ষমতা বৃদ্ধিতে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও
এই স্ট্রেনের হাত ধরেই ভারতের বুকে আছড়ে পড়েছিল করোনার দ্বিতীয় পর্বের ঢেউ। এমনকী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন মিউটেশনের ফলে জন্মও ভারতের মাটিতেই। করোনার সেই মারণ ডেল্টা স্ট্রেনই বর্তমানে বিশ্বের ১০০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। যা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তারপরেই নতুন করে আতঙ্ক বাড়তে শুরু করেছে বিভিন্ন দেশে।

গত ২৯ জুন প্রকাশিত করোনার সাপ্তাহিক রিপোর্টে ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা একশোর উপরে হওয়ার কথা। এদিকে ডেল্টা ছাড়ারও করোনার আলফা, বিটা, গামা সহ একাধিক নিত্যনতুন স্ট্রেন এথনও উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন দেশে। কিন্তু এদের মধ্যে সর্বাধিক শক্তিশালী ডেল্টাই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের মধ্যে সর্বাধিক সংক্রামক ও প্রভাবশালী স্ট্রেন হিসাবে উঠে আসবে ডেল্টাই। অন্যদিকে করোনা ভ্যাকসিনের কার্যকারিতর উপরেও এই স্ট্রেন বিরূপ প্রভাব ফেলছে এই স্ট্রেন, একাধিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রিয়েসুস।
এই প্রসঙ্গে ঘেব্রিয়েসুস বলেন, 'আমি জানি যে বিশ্বজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে অনেক বেশি আতঙ্ক ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটা নিয়ে উদ্বিগ্ন। এখন পর্যন্ত পাওয়া করোনা স্ট্রেনগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি সংক্রামক। তাই একে আটকাতে যথাযথ ভাবে করোনা বিধি পালন করা ছাড়া আমাদের হাতে আর কোনও উপায় নেই।’ শেষ পাওয়া তথ্য অনুযায়ী, করোনার আলফা ভ্যারিয়েন্ট এখনও পর্যন্ত ১৭২টি দেশে, বিটা ১২০টি দেশে, গামা ৭২টি দেশে এবং ডেল্টা ৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications