বিশ্ব অর্থনীতি থেকে ৯ ট্রিলিয়ন ডলার উবে যাবে! আরও যা বললেন আইএমএফ-এর প্রধান অর্থনীতিবিদ
করোনার জেরে খাদের কিনারায় ঝুলে রয়েছে অর্থনীতি। সৌজন্যে সারা বিশ্বে বাড়তে থাকা করোনা সংক্রমণের প্রকোপ। করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে মন্দা লক্ষ্য করা যাচ্ছিল বেশ কয়েক সপ্তাহ ধরেই। এরই মধ্যে গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই নিয়ম করে বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে পতন দেখা গিয়েছে। আর এটি ঘটেছে বিনিয়োগকারীদের আশঙ্কার জেরে। এর জেরে সারা বিশ্বের বাণিজ্য ব্যাপক ক্ষতির সম্মুখীন।

বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ইতমিধ্যেই ২০ লক্ষ ছাড়িয়েছে
বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ইতমিধ্যেই ২০ লক্ষ ছাড়িয়েছে। এরমধ্যে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বেশিরভাগ আক্রান্ত দেশগুলোতে জারি করা হয়েছে লকডাউন। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি।

বৈশ্বিক জিডিপি কমে যেতে পারে ৯ লক্ষ কোটি ডলার
আর এই পরিস্থিতিতে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ বলেন, চলমান সংকটে আগামী দুই বছরের মধ্যে বৈশ্বিক জিডিপি কমে যেতে পারে ৯ লাখ কোটি ডলার। তিনি আরও দাবি করেন, মহামন্দার পর এই প্রথম উন্নত ও উন্নয়নশীল উভয় ক্যাটাগরির দেশই আর্থিক মন্দায় পতিত হতে যাচ্ছে।

২০২২ সালের আগে অর্খনীতির হাল ফিরবে না
এই বিষয়ে গোপিনাথ আরও বলেন, 'বর্তমানের মহালকডাউন নীতিনির্ধারকদের সামনে এক নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরেছে। তারা এই সংকটের মেয়াদ ও আঘাতের তীব্রতা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। উন্নত দেশগুলোর পক্ষেও ২০২২ সালের আগে ভাইরাস-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে না।

ভারতের প্রশংসায় গীতা
তবে এত আশঙ্কাবাণীর মধ্যেও করোনা রুখতে ভারতের পদক্ষেপের প্রশংসা করান গীতা। এই বিষয়ে তিনি বলেন, 'ভারত সরকার খুব দ্রুত অগ্রাধিকার স্থির করেছে। স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা মাথায় রেখেই সংক্রমণ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে ভারত। আরবিআই যেন বাজারে টাকার জোগানের বন্দোবস্ত করে।'












Click it and Unblock the Notifications