ফুটবল দৌত্য! ট্রাম্পের কোর্টে সিরিয়া ইস্যুর বল ঠেললেন পুতিন
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি ফুটবল প্রদান করেছেন।
হেলসিঙ্কির শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে একটি ফুটবল তুলে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবারই এক মাস ধরে চলা রাশিয়া বিশ্বকাপ শেষ হয়েছে। তারপরদিনই ট্রাম্পের হাতে লাল-সাদা বলটি তুলে দিয়ে পুতিন বলেন, সিরিয়া ইস্যু নিয়ে বল এখন আমেরিকার কোর্টে।

শীর্ষ বৈঠকের পর দুই রাষ্ট্রনেতা সাংবাদিক বৈঠক করেন। সেখানেই এক সাংবাদিক ফুটবলের উপমা ব্যবহার করে, সিরিয়া সমস্যার বল রাশিয়ার কোর্টে কিনা, সে ব্যাপারে পুতিনকে প্রশ্ন করেন। পুতিন যেন ঠিক এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিলেন। নাটকীয়ভাবে প্রসঙ্গ বদলান পুতিন। তিনি বলে ওঠেন 'সিরিয়া ইস্যুর বল আমাদের কোর্টের কথায় মনে পড়ে গেল প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা সফলভাবে বিশ্বকাপ আয়োজন করেছি।'
এরপরই তিনি একটি ফুটবল বের করে পাশের পোডিয়ামে থাকা ট্রাম্পের দিকে ছুঁড়ে দেন। বলেন, 'প্রেসিডেন্ট বল এখন আপনার কোর্টে। তাছাড়া আমেরিকাই তো ২০২৬ বিশ্বকাপের আয়োজক।'
ট্রাম্প খুশি মনেই ফুটবলটি গ্রহণ করেন। তিনি জানান তাঁর ছোটছেলে ব্যারন খুবই ফুটবল ভক্ত। তাকেই তিনি বলটি দেবেন। এরপর ট্রাম্প, দর্শকাসনের প্রথম সারিতে থাকা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়ার দিকে বলটি ছুঁড়ে দেন।
তবে পুতিনের এই ফুটবল দৌত্য নিয়েও কটাক্ষ করেছে রিপাবলিকানরা। রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম টুইটারে বলেন, 'আমি হলে বলটি আগে পরীক্ষা করাতাম, কোনও গোপন মাইক লুকনো আছে কিনা দেখার জন্য। হোয়াইট হাউসে ঢুকতেই দিতাম না।












Click it and Unblock the Notifications