ঘনাচ্ছে আশঙ্কার মেঘ! করোনায় মৃতের সংখ্যার নিরিখে ইতালিকেও পিছনে ফেলল মেক্সিকো
ঘনাচ্ছে আশঙ্কার মেঘ! করোনায় মৃতের সংখ্যার নিরিখে ইতালিকেও পিছনে ফেলল মেক্সিকো
মেক্সিকোতে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে করোন প্রাদুর্ভাব। মৃতের সংখ্যার নিরিখে ইতিমধ্যেই এই দেশ ইতালিকেও ছাপিয়ে গেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, লাতিল আমেরিকার এই দেশে ইতিমধ্যেই করোনায় মৃতের সংখ্যা ৩৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় সেদেশে করোনার থাবায় নতুন করে মৃত্যু হয় ২৭৬ জনের। পাশাপাশি নতুন করে আক্রান্ত হন ৪ হাজার ৪৮২ জন।

এদিকে গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৩ লক্ষ ৪৯ হাজার ৪৬১ জন। মারা গেছেন ৫ লক্ষ ৭১ হাজার ৮১২ জন। এদিকে মৃতের তালিকায় সবার শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৭ হাজার মানুষের। তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯৫৪। এমতাস্থায় গত ২৪ ঘন্টায় নতুন রেকর্ড গড়ে চতুর্থ স্থানে উঠে এসেছে মেক্সিকো। সেখানে এখনও পর্যন্তচ মৃতের সংথ্যা ৩৫ হাডার ৬ জন।
এদিকে মেক্সিকোতে এখনও পর্যন্ত মোট আক্রান্তের ৩ লক্ষ ছুঁইছুঁই। পাশাপাশি মৃতের সংখ্যার নিরিখে মেক্সিকোর ঠিক উপরেই রয়েছে ইংল্যান্ড, ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মহামারীর মাঝেই সে দেশে লকডাউনের কড়াকড়ি অনেকটাই কমিয়ে ফেলা হয় বলে জানা যায়। যার জেরেই গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণের অনেকটাই বাড়বাড়ন্ত দেখা যায় মেক্সিকোতে। এদিকে অর্থনীতৈক মন্দা কাটাতেই করোনা বিধি শিথিলের পথে হাঁটে মেক্সিকো প্রশাসন। যদিও লোপেজ ওব্রাডোর সরকারের এই সিদ্ধান্তের অনেককেই কঠোর সমালোচনা করতেও দেখা যায়।












Click it and Unblock the Notifications