প্রকাশ্য রাস্তায় ৯০ মিনিট ধরে ডিসপ্লে বোর্ডে চলল পর্ন! তারপর কী হল জানেন

চিনের জিয়াংসু শহরের লিয়াংয়ে এলাকায় সুবিশাল বিজ্ঞাপনী ডিসপ্লে বোর্ডে দেড় ঘণ্টা ধরে চলল পর্নোগ্রাফি।

চিনের জিয়াংসু শহরের লিয়াংয়ে এলাকায় সুবিশাল বিজ্ঞাপনী ডিসপ্লে বোর্ডে দেড় ঘণ্টা ধরে চলল পর্নোগ্রাফি। যা নিয়ে এলাকায় হইচই পড়ে গিয়েছে। বিজ্ঞাপনী ডিসপ্লে রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত কর্মী মারফতই এই 'ভুল' হয়েছে। এমনটাই জানা গিয়েছে।

প্রকাশ্য রাস্তায় ৯০ মিনিট ধরে ডিসপ্লে বোর্ডে চলল পর্ন

রাতে ডিসপ্লে বোর্ড বন্ধ হয়ে গিয়েছে ভেবে এক কর্মী যেখান থেকে বিজ্ঞাপনগুলি ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত হয়, সেই কম্পিউটারে পর্নোগ্রাফি চালিয়ে বসেন। নিজের ইচ্ছেমতো পর্ন সিনেমা ব্রাউজ করে তিনি দেখতে থাকেন। সেই একই ছবি ডিসপ্লে হয় বাইরের বিজ্ঞাপনী বোর্ডে।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী বহু মানুষ গাড়ি করে রাস্তা দিয়ে যেতে যেতে থেমে, দাঁড়িয়ে এই ঘটনা প্রত্যক্ষ করেন। অনেকে ডিসপ্লে বোর্ডে চলতে থাকা পর্নোগ্রাফি ভিডিও করে রাখেন। তারপরে তা সোশ্যাল মিডিয়ায় দিতেই ভাইরাল হয়ে গিয়েছে।

শেষ অবধি দেড় ঘণ্টা বাদে অন্য এক সহকর্মীর চোখে পড়ায় সঙ্গে সঙ্গে কম্পিউটার বন্ধ করা হয়। যার ফলে ডিসপ্লে বোর্ডের ছবিও বন্ধ হয়।

এই ঘটনার মতোই একই ঘটনা গতবছরে দিল্লিতে মেট্রো স্টেশনে ঘটেছিল। সেখানেও বড় স্ক্রিনে পর্ন সিনেমা আচমকা চলতে শুরু করে। যা নিয়ে হইচই পড়ে গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+