করোনা আবহে বছরের সেরা শব্দ হিসাবে নির্বাচিত ‌‘‌প্যানডেমিক’‌

বছরের সেরা শব্দ হিসাবে নির্বাচিত ‌‘‌প্যানডেমিক’‌

বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ২০২০ সাল বিশ্ববাসীর কাছে সবসময়ই মনে রাখার মতো বছর থাকবে, কারণ এই বছরেই মারণ করোনা ভাইরাস আমাদের জীবনকে স্তব্ধ করে দিয়েছিল। তবে এই করোনা ভাইরাস মহামারির কারণে আমরা অনেক নতুন নতুন শব্দের সঙ্গেও পরিচিতি করেছি। যার মধ্যে ২০২০ সালে বছরের সেরা শব্দ হিসাবে ডিকশনারি ডট কম বেছে নিয়েছে '‌প্যানডেমিক’‌ বা মহামারিকে।

করোনা আবহে বছরের সেরা শব্দ হিসাবে নির্বাচিত ‌‘‌প্যানডেমিক’‌


কোভিড–১৯ মহামারি বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে ঘন ঘন এই '‌প্যানডেমিক’‌ শব্দের ব্যবহারের কারণেই তাকে বছরের সেরা শব্দের শিরোপা দেওয়া হয়েছে। কোভিড–১৯ লকডাউন চলাকালীন ডিকশনারি ডট কমে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে এই '‌প্যানডেমিক’‌ বা মহামারি শব্দটিকে।

বছরের গোড়ার দিক দিয়েই মহামারি আমাদের জীবনের উল্লেখযোগ্য অঙ্গ হয়ে উঠেছে। এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে গোটা বিশ্বকে নিরাপদে রাখতে লকডাউনের ঘোষণা করা হয়, যার জন্য অচল হয়ে পড়ে বিশ্ব ও বিশ্ববাসী। ২০২০ সালের আগে '‌প্যানডেমিক’‌ শব্দটা কেবলমাত্র ইতিহাস বইয়ের জন্যই ব্যবহার করা হতো কিন্তু এখন তা সর্বাধিক প্রচলিত ও ব্যবহৃত শব্দ হয়ে গিয়েছে এবং সবচেয়ে বেশি খোঁজাও হয়েছে এই শব্দটিকে।

২০২০ সালে প্যানডেমিক ছাড়াও সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলি হল করোনা ভাইরাস, কোভিড–১৯ এবং ভ্যাকসিন। ডিকশনারি ডট কমে সর্বাধিক খোঁজা শব্দগুলি হল অ্যাসিম্টোমেটিক, ফারলোগ, ফ্রন্টলাইন, করোনা ভাইরাস, হাইড্রক্সিক্লোরোকুইন, কোয়ারেন্টাইন, লকডাউন, পিপিই, সোশ্যাল ডিসটেন্সিং, ননএসেনসিয়াল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+