প্রথম সন্তানের জন্মের ৩ মাসের মধ্যে ফের গর্ভবতী, ১০ মাসের মধ্যে তিন সন্তানের মা হয়ে চমকে দিলেন মহিলা

প্রথম সন্তানের জন্মের ৩ মাসের মধ্যে ফের গর্ভবতী, ১০ মাসের মধ্যে তিন সন্তানের মা হয়ে চমকে দিলেন মহিলা

১০ মােসর মধ্যে পর পর ২ বার অন্তঃসত্ত্বা মহিলা। সকলকে চমকে দিয়েই এক বছরের মধ্যে তিন সন্তানের জননী হলেন তিনি। একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার ঘটনা শোনা যায়। কিন্তু এক বছরের মধ্যে পর পর ২ বার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা খুব কমই ঘটে। যেমনটা ঘটেছে শারনা স্মিথ। দ্য সান নামে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল খবরটি।

প্রথম সন্তানের জন্মের ৩ মাসের মধ্যে ফের গর্ভবতী, ১০ মাসের মধ্যে তিন সন্তানের মা হয়ে চমকে দিলেন মহিলা

২০১৯ সালে প্রথম গর্ভবতী হন শারনা। ২০২০ সালের জানুয়ারি মাসে প্রথম সন্তানের জন্ম দেন তিনি। ছেলের িতন মাস বয়স হতে না হতেই তিনি জানতে পারেন ফের মা হতে চলেছেন। এবার একেবারে যমজ সন্তানের জননী হতে চলেছেন তিনি। ২০২০ সালেরই অক্টোবর মাসে ফের দুই সন্তানের জন্ম দেন ২৩ বছরের শারনা। চিকিৎসকরা অবাক হয়ে গিয়েছিলেন এই ঘটনায়। কারন ১০ মাসের মধ্যে ২ বার গর্ভবতী হয়েছেন কোনও মহিলা। এক বছরের মধ্যে তিনি তিন সন্তানের জননী হয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে শারনা জানিয়েছেন, তিনি নিজেই চমকে গিয়েছিলেন সেই ঘটনায়। কারন যখন তিনি দ্বিতীয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন তখন তাণর প্রথম সন্তানের বয়স মাত্র ৩ মাস। প্রথম মা হওয়ার চাপ সামলে ওঠার আগেই ফের সন্তান আসছে কোলে শুনে অনেকটা চমকেই গিয়েছিলেন তিনি। বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। আনন্দ করবেন না দুঃখ করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি।

এদিকে সেসময় তাঁর সঙ্গে ব্রেক আপ হয়ে গিয়েছিল তাঁর সঙ্গীর। অর্থাৎ প্রথম সন্তানের দায়িত্বের পাশাপাশি আরও দুই সন্তানের দায়িত্ব তাঁকে একাই সামলাতে হত। এই নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন শারনা। তিনি বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। একা হাতে আরও দুই সন্তানের দায়িত্ব সামলানো সহজ কথা নয়। ৩০ অক্টোবর দুই যমজ কন্যা সন্তান আলিশা ও আলিজাকে জন্ম েদন শারনা। তিন সন্তানের বয়সই এখন ১ বছর হয়ে গিয়েছে। এবং তাঁরা যথেষ্ট সুস্থ রয়েছেন। সেই আগের উদ্বেগ এখন আর শারনাকে তাড়া করে না। আনন্দে তিন সন্তানকে বড় করতে করতে সময় কাটছে তাঁর।

চিকিৎসকরা জানিেয়ছেন এই ধরনের ঘটনা খুব কমই ঘটে। একেবারে ঘটে না তা নয়। তবে শারনার ১০ মাসে ২ বার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বেশ উদ্বেগে িছলেন িচকিৎসকরাও। কারন পরেরবার যমজ সন্তান তাঁর গর্ভে ছিল। তারা পুরোপুরি সুস্থ ভাবে জন্মাবে কিনা তা নিয়ে সংশয় ছিল চিকিৎসকদের মধ্যে। কারন শারনার প্রথম সন্তানের বয়স তখন মাত্র ৩ মাস ছিল। যাই হোক সব ঠিক করেই হয়েছে। পরের দুই যমজ সন্তানের জন্ম সুস্থ ভাবেই হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+