'নতুন বাংলাদেশে' সন্ধ্যা নামলেই ঘরে খিল দিচ্ছেন মহিলারা! তীব্র সমালোচনার মুখে ইউনূস, 'রাজধর্ম' মনে করাল বিএনপি

Bangladesh: নিজের দেশেই এবার তীব্র সমালোচনার মুখে মহম্মদ ইউনূস! শেখ হাসিনা সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল অন্তবর্তী সরকার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগের জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। দেশের অর্থনীতি থেকে শুরু করে কর্মসংস্থান একেবারে মুখ থুবড়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম একেবারে আকাশছোঁয়া।

যা নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশের (Bangladesh) মানুষ ইতিমধ্যে ভয়ঙ্কর আকার নিয়েছে। শুধু তাই নয়, প্রশ্নের মুখে 'নতুন বাংলাদেশে' মহিলা সুরক্ষা। প্রত্যেকদিনই সেখানে ধর্ষণ এবং খুনের ঘটনা বেড়েই চলেছে। এমনকী শিক্ষাপ্রতষ্ঠানে পর্যন্ত সে দেশে মহিলারা সুরক্ষিত নয়। সন্ধ্যা নামলেই ঘরে ঢুকে যাচ্ছেন মহিলারা।

Bangladesh

এই অবস্থায় এবার খোদ দেশের মাটিতেই প্রবল সমালোচনার মুখে নোবেলজয়ী। তীব্র আক্রমণ শানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। তিনি বলেন, বাংলাদেশে নারী-নির্যাতনসহ 'সার্বিক নৈরাজ্যকর' পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন বলেও মন্তব্য করেছেন। এই অবস্থায় ইউনূস সরকারকে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার। শুধু তাই নয়, তিনি এই বিষয়ে চরম উদ্বেগে রয়েছেন বলে দাবি।

এই বিষয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমকে একটি বিবৃতি পর্যন্ত দিয়েছেন। যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বলছেন, 'উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। যা নারীদের সংবিধানস্বীকৃত অধিকার।'

এই অবস্থায় সরকারকে নারী নির্যাতনসহ সব ধরনের নৈরাজ্যকর পরিস্থিতিকে ঠেকাতে আরও কঠোর হওয়ার কথা বলেন মির্জা ফখরুল। শুধু তাই নয়, এই পরিস্থিতি যাতে দমন করা হয় সেই বার্তাও দেন। একই সঙ্গে ন্যায়বিচার এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বানও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

যদিও এরপরেও বাংলাদেশের পরিস্থিতি কতটা ঠিক হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় জনমানসে ক্ষোভ তীব্র হয়েছে। অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবিতে একজোট হয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন সে দেশের শিক্ষার্থীরা। কিন্ত্যুই কেন এমন অবস্থা? বাংলাদেশ সরকার এবং প্রশাসনের দাবি প্রত্যেক ঘটনার ক্ষেত্রেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+