রাস্তার মোড়ে পোশাক খুলে নগ্ন যুবতী, আমস্টারডামে যানজট

বুধবার সকালে আমস্টারডামের রাস্তায় ব্যস্ততা ছিল আর পাঁচটা দিনের মতো। হঠাৎই বড় রাস্তার মোড়ে এক যুবতীর আবির্ভাব। একটি বড় ঝুলওয়ালা নীল ঢলঢলে জামা গায়ে। জামাটা হাঁটু পর্যন্ত নেমে এসেছে। এ ছাড়া তাঁর শরীরে আর কোনও পোশাক ছিল না।
হঠাৎ লোকজনকে হাত নেড়ে ডাকতে লাগলেন। যেন ভোজবাজি দেখাবেন! তা কার্যত ভোজবাজিই বটে। ভিড় জমতে একটানে নিজেই খুলে ফেললেন জামাটা। রাস্তার ওপর এমন নগ্ন নারীকে দেখে লোকজনের তখন চোখ বেম্মতালুতে! এ বার ভিড়টা ঠেলে এগিয়ে এলেন দুই টিভি সাংবাদিক। তাঁরা ভিডিও তুলতে লাগলেন। যুবতী কিছুক্ষণ ক্যামেরার সামনে পোজ দিলেন, তার পর রাস্তায় জড়ো হওয়া কাউকে কাউকে চকাস করে চুমু খেয়ে নিলেন। এদিক-সেদিক দৌড়ে বেড়ালেন। তার পর এসে আবার জামাটা পড়ে নিলেন।
ঢোঁক গিলে জনতা যখন ধাতস্থ হওয়ায় চেষ্টা করছে, তখন আবার নগ্ন হয়ে গেলেন তিনি। এ বার এক বালতি বরফঠান্ডা জলে সবার সামনে স্নান সারলেন। তার পর সবাইকে ধন্যবাদ জানিয়ে জামা গায়ে গলিয়ে চলে গেলেন।
মেয়েটি কি পাগল? মোটেই না। পরে ওই টিভি সাংবাদিকরা অবশ্য আসল ঘটনা জানালেন। মেয়েটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। নাম স্যাবাইন। বছর পঁচিশের মেয়েটির ইদানীং পারিবারিক বিপর্যয়ের কারণে পড়ার খরচ জুটছিল না। কিন্তু তিনি পড়াশুনো ছেড়ে দেওয়ার পাত্রী নন। তাই সংশ্লিষ্ট টিভি চ্যানেলের সঙ্গে চুক্তি হয়েছিল, তিনি রাস্তায় নগ্ন হয়ে দৌড়োদৌড়ি করবেন। সেই ছবি তুলে টিভিতে দেখানো যাবে। তবে সেই বাবদ মোটা অর্থ রয়্যালটি দিতে হবে মেয়েটিকে। সেই টাকা তিনি পড়াশুনোয় ব্যয় করবেন। কথা অনুযায়ী তেমনটাই করেন ওই যুবতী।
টিভি চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, এককালীন রয়্যালটিই নয়, বরং মেয়েটির পড়াশুনোর পুরো খরচ জোগানো হবে। এতে বেজায় খুশি ওই ছাত্রী।












Click it and Unblock the Notifications