ফেসবুকে আলাপ, প্রেমের টানে সটান পাকিস্তানে হাজির রাজস্থানের বধূ
প্রেমের টানে সীমান্ত পেরিয়ে সটান পাকিস্তানে। রাজস্থানের বধূর কীর্তিতে চমকে গিয়েছেন সকলেই। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আলাপের পর পাকিস্তান থেকে সোজা ভারতে চলে এসেছিলেন বধূ। প্রেমের কাছে সীমান্তের কাঁটাতার যে নগন্য মাত্র সেটা আবারও প্রমাণ করে দেখালেন রাজস্থানের এই বধূ।
রাজস্থানের আলওয়াড় জেলা থেকে সটান পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশে পৌঁছে গিয়েছেন রাজস্থানের ওই বধূ। ফেসবুকে বন্ধুত্ব হওয়া ২৯ বছরের নসরুল্লার আমন্ত্রণেই তিনি তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন তাঁর বাড়িতে। এমনই জানিয়েছেন রাজস্থানী বধূ। এখন পাকিস্তানের দির জেলায় রয়েছেন তিনি।

কয়েকদিন আগে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন সীমা হায়দার নামে এক তরুণী। অনলাইন গেমিংয়ে উত্তর প্রদেশের বাসিন্দা যুবকের প্রেমে পড়ে পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন সীমা হায়দার। সঙ্গে ছিল তাঁর সন্তানরাও। সীমা যোগী এবং মোদীর কাছে অনুরোধ জানিয়েছেন তাঁকে যেন পাকিস্তানে ফেরত পাঠানো না হয়। তিিন সন্তানদের নিয়ে এখানে ভালো আছেন।
সীমা হায়দরের পর ভারতীয় বধূ অঞ্জুর কীর্তি প্রকাশ্যে এসেছে। সীমার মতো অঞ্জুও বিবাহিত। তার দুই সন্তান রয়েছে। ফেসবুকে পাকিস্তানি যুবকের সঙ্গে আলাপ হয়েছিল অঞ্জুর। তারপরেই প্রেম। গতসপ্তাহে অঞ্জু বাড়িতে বলেছিলেন তিনি জয়পুরে যাচ্ছেন। কিন্তু সেখানে না গিয়ে তিনি পাকিস্তানে পালিয়ে যান।
অঞ্জুর স্বামী জানিয়েেছন বিদেশে চাকরি করতে যাবেন বলে অঞ্জু পাসপোর্ট তৈরি করিয়েছিল ২০২০ সালে। সেই পাসপোর্ট দেখিয়েই তিনি পাকিস্তানে পাড়ি দিয়েছেন। বৈধ পথেই পাকিস্তানে গিয়েছেন তিনি। পরে পরিবারকেই তিনি ফোন করে জানান তিনি জয়পুরে নয় পাকিস্তানে রয়েছেন। ২-তিন দিন পরেই তিনি ফিরে আসবেন। অঞ্জুকে প্রথমে পাকিস্তান পুলিশ আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেন। কারণ অঞ্জিুর কাছে সব বৈধ কাগজপত্র ছিল। তবে খবরটি ফাঁস হওয়ার পর অঞ্জুর নিরাপত্তার ব্যবস্থা করেছে পাকিস্তান পুলিশ।












Click it and Unblock the Notifications