মাদক খাইয়ে যুবককে রাতভর ধর্ষণ মহিলার, গ্রেফতার
জোহানেসবার্গ, ২২ জানুয়ারি: এক প্রৌঢ়ার যৌন লালসার শিকার হল এক অসহায় তরুণ! ওই ছেলেটিকে মাদক-মেশানো পানীয় খাইয়ে রাতভর ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার বেলোবেডুর শহরে।
আরও পড়ুন: বন্দুকের নিশানায় রেখে এক পুরুষকে গণধর্ষণ দুই মহিলার
পুলিশ সংবাদ সংস্থাকে জানায়, ওই মহিলার বয়স ৪৬ বছর। ছেলেটির বয়স ২২ বছর। এলাকার অল্পবয়সী ছেলেদের সঙ্গে আগেও অসভ্যতা করার অভিযোগ উঠেছিল ওই মহিলার বিরুদ্ধে। দু'দিন আগে স্বল্প পরিচিত একটি ছেলেকে সে নিয়ে যায় নিজের বাড়িতে। মিথ্যা গল্প ফেঁদে ঘরের ভিতর ঢোকায়। তার পর ঠান্ডা পানীয় খেতে দেয়।

ওই পানীয়তে মাদক ছিল। যুবকটি তা খেয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। তার নিজের ভাষায়, "একদম অজ্ঞান হইনি। চেতনা ছিল। কিন্তু হাত-পা নাড়াতে পারছিলাম না। উঠে চলে যাব, সেই ক্ষমতাও ছিল না। ওই অবস্থাতে বুঝতে পারি, ওই মহিলা আমার প্যান্ট খুলে দিচ্ছে। বাধা দেওয়ার ক্ষমতাটুকুও ছিল না।"
সকালে যখন আচ্ছন্ন ভাব কেটে যায়, তখন পুরুষাঙ্গ দিয়ে রক্ত ঝরছে এবং তা ফুলে গিয়েছে। ব্যথাতুর অবস্থায় পুলিশে গিয়ে অভিযোগ জানায় ওই যুবক। পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্ত মহিলাকে।












Click it and Unblock the Notifications