(ভিডিও) 'টুপি' ফিরিয়ে আনতে বাঘের খাঁচায় 'ঝাঁপ' নির্ভীক মহিলার

টরেন্টো, ২১ এপ্রিল : নিজেকে একেবারে সাক্ষাৎ মৃত্যুর মুখে ঠেলে দিলেন এক মহিলা। কানাডায় একটি চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঝাঁপ দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল টরেন্টো চিড়িয়াখানায়। [জ্বলন্ত কয়লা গায়ে ঢেলে এখানে পালিত হয় নববর্ষ]

চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে তখন খানিক ভিড় ছিল। তার মধ্যেই এক মহিলা হঠাৎ খাঁচার ভিতরে ঝাঁপ দিয়ে দেন। পরে জানা যায় নিজের টুপি ফিরে পেতে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। [বাঘেদের চারণভূমি হয়ে উঠেছে দোহার ব্যস্ত রাস্তা]

'টুপি' ফিরিয়ে আনতে বাঘের খাঁচায় 'ঝাঁপ' মহিলার

খাঁচায় থাকা সুমাত্রার বাঘটি যেখানে ছিল সেটার পরে একটি জল দেওয়া পরিখা ছিল। তার আগে ও পরে জাল দিয়ে ঘেরা ছিল। একটি জাল টপকে নিজের টুপি ফেরত পেতে ঢুকে পড়েন ওই মহিলা। [দুর্ঘটনায় গাড়ি ঘূর্ণির মতো পাক খেলেও অক্ষত চালক]

ওপারের জালের পিছন থেকে তখন হাতের একেবারে নাগালে মানুষের গন্ধ পেয়ে হুড়োহুড়ি শুরু করেছে বাঘটি। যদিও জালের পিছনে থাকায় আর মহিলার ঘাড় মটকাতে পারেনি সে। একবার দেখে নিন এই হাড় হিম করা ভিডিও। [সলমন খানকে টপকালেন পুনম পাণ্ডে?]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+