ফের মহিলার ‘পাতাল প্রবেশ’! আচমকাই আস্ত রাস্তার উপর এ দৃশ্যে হাড়হিম হয়ে যাবে

ক’দিন আগেই দুই মহিলার পাতাল প্রবেশের ঘটনা ঘটেছিল তুরস্কের দিয়ারবারিক শহরে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি চিনে। চিনের লানঝাউ শহরে রাস্তা ধসে এক মহিলা ঢুকে গেলেন পাতালে।

ক'দিন আগেই দুই মহিলার পাতাল প্রবেশের ঘটনা ঘটেছিল তুরস্কের দিয়ারবারিক শহরে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি চিনে। চিনের লানঝাউ শহরে রাস্তা ধসে এক মহিলা ঢুকে গেলেন পাতালে। রামায়নে সীতার পাতাল প্রবেশের মতোই সেই দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। মহিলাকে 'পাতাল প্রবেশ' করতে দেখে হাড় হিম হয়ে যাবে আপনারও।

ফের মহিলার ‘পাতাল প্রবেশ’! আচমকাই আস্ত রাস্তার উপর এ দৃশ্যে হাড়হিম হয়ে যাবে

ঝাঁ চকচকে ফুটপাথ হঠাৎ ধসে পড়ে এক পথচারী মহিলা মাটির নীচে ঢুকে যায়। ওই মহিলা ফুটপাথ ধরেই হাঁটছিলেন। আকাচমকাই ফুটপাথের একাংশে ধস নামে। ফুটপাত ধসে মাটির নীচে চাপা পড়ে যান পথচারী মহিলাও। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এই পুরো ঘটনায ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। তা সোশ্যাল সাইটে ছড়াতেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে ভিউয়ার। ঠিক একইভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্পে মশগুল দুই মহিলা মশকরা করতে করতেই মাটির নিচে ঢুকে গিয়েছিলেন তুরস্কের দিয়ারবারিক শহরে। এতটাই চটজলদি ঘটনা ঘটে গিয়েছিল যে, রাস্তায় ধস নামার সঙ্গে সঙ্গে শুধু শোনা গিয়েছিল আর্তনাদ। তরপর অবশ্য দুই মহিলাকে জীবিত অবস্থাতেই উদ্ধার করা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+