নিজের পোষ্য কুকুরকেই বিয়ে করে বসলেন মালকিন! কেন এমন ঘটল জানেন

সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। দুটি মানুষের মন একাত্ম হওয়া ও দুজনের মানসিকতা এক হওয়া সহজ কথা নয়! তাই কথা বলে , লাখ কথার পর বিয়ে সম্পন্ন হয়।

সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। দুটি মানুষের মন একাত্ম হওয়া ও দুজনের মানসিকতা এক হওয়া সহজ কথা নয়! তাই কথা বলে , লাখ কথার পর বিয়ে সম্পন্ন হয়। এলিজাবেথের বিয়ের আগে অবশ্য লক্ষবার 'কথা' কতটা হয়েছে জানা নেই, তবে ২২১ বার 'ডেট' হয়ে গিয়েছিল। আর একাধিক পুরুষের সঙ্গে সেই ব্যর্থ ডেটের অবসাদে এক চরম কাণ্ড ঘটিয়ে ফেললেন এলিজাবেথ।

নিজের পালিত পোষ্য কুকুরকেই বিয়ে করে বসলেন মালকিন! কেন এমন ঘটল জানেন

'দুশো একুশটি'বার ডেটের রেশে , ঘায়েল হয়ে থামল শেষে' .. সুকুমার রায়ের কবিতার ছন্দ ধার করে এলিজাবেথেকে নিয়ে এমন লাইন অনেকেই আওড়াতে পারেন! কারণ, বিভিন্ন পুরুষের সঙ্গে ২২১ বার ডেট করার পর তাঁদের প্রত্যেককেই ব্যর্থ, অপদার্থ বলে মনে করেছিলেন এলিজাবেথ। আর সেই ব্যর্থ ডেটিং এর অবসাদে ভুগে এলিজাবেথ নিজের পোষা কুকুর লোগানকে বিয়ে করেছেন। আর সেই ঘটনা সম্প্রচারিত হয়েছে একটি টিভি শোতেও।

বিয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রীতিমতো পরম্পরা মেনে এলিজাবেথ ও লোগানের বিয়ে সম্পন্ন হয়। এলিজাবেথের দাবি, যখনই তিনি পুরুষদের সঙ্গে প্রেম করতে গিয়েছেন, তখন দেখেছেন বয়স্ক পুরুষরা কমবয়সী মেয়ে খুঁজেছেন। কমবয়সী পুরু।রা বেশি বয়সী পুরুষ চেয়েছেন। আর এই চাওয়া পাওয়ার জটাজালে পড়ে অবসাদের জেরে শেষে নিজের পোষ্যকে বিয়ে করে ফেলেন এলিজাবেথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+