কোমোডেই বসতেই ফোঁস! বাথরুমে পাইথনের কামড় খেলেন মহিলা, ভাইরাল হল খবর
ব্রিসবেন শহরে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন হেলেন রিচার্ডস। বাথরুমে গিয়েছিলেন তিনি। কোমোডে বসতে না বসতেই পশ্চাদদেশে প্রবল কাঁমড়ের অনুভূতি। আতঙ্কে লাফিয়ে ওঠেন হেলেন।
ব্রিসবেন শহরে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন হেলেন রিচার্ডস। বাথরুমে গিয়েছিলেন তিনি। কোমোডে বসতে না বসতেই পশ্চাদদেশে প্রবল কামড়ের অনুভূতি। আতঙ্কে লাফিয়ে ওঠেন হেলেন। প্রবল যন্ত্রণায় শরীর কুঁকড়ে যাওয়ার অবস্থা। ভালো লক্ষ করতেই দেখেন কোমোডের মধ্যে আস্ত একটা পাইথন এবং সেটি পালানোর পথ খুঁজছে। আতঙ্কে হেলেন কোমোডের ফ্লাস অন করে দেন। পাইথনটা জলের তোড়ে পাইপের ভিতরে ঢোকার চেষ্টা করছিল।

খবর পেয়ে ছুটে আসে এমার্জেন্সি বিভাগের কর্মীরা। জেসমিন জেলেনি নামে এমার্জেন্সি বিভাগের কর্মী কোমোড থেকে পাইথনটাকে টেনে বের করেন। হেলেনে ক্ষতেও প্রাথমিক চিকিৎসা করা হয়। লাগিয়ে দেওয়া হয় অ্য়ান্টিসেপ্টিক।
পরে জেসমিন জানান, ব্রিসবেনে গরমকালে ঘরের মধ্য়ে পাইথনের ঢুকে পড়াটা কোনও বিরল ঘটনা নয়। অহরহ-ই এমন ঘটে এবং এখানকার বাসিন্দারাও এটা নিয়ে ওয়াকিবহাল। গরমকালে জলের ঠান্ডা অনুভূতি নিতেই পাইথন অনেক সময় বাথরুমে ঢুকে পড়ে বলেও জানান তিনি।
হেলেন-কে যে পাইথন কাঁমড়িয়েছে তার কোনও বিষ নেই। এগুলি কার্পেট পাইথন নামেই পরিচিত। এই পাইথনরা কামড়ালেও মৃত্যুর কোনও ভয় থাকে না। সামান্য একটু অ্যান্টি-সেপ্টিকেই কাজ সারা হয়ে যায়।
প্রথমে আতঙ্কিত হলেও পরে সাহস করে ৫৯ বছরের হেলেন যে ভাবে পাইথনকে আটকে রেখেছিল তাকে বাহবা জানিয়েছেন জেসমিন। তাঁর মতে, আসলে পাইথনটার বের হওয়ার রাস্তা বলতে কোমোডের উপরের অংশ। যেখানে বসেছিলেন হেলেন। এতে পাইথনটা আতঙ্কিত বোধ করে এবং কামড় বসিয়ে দেয়।
সকলেই নিশ্চয় বুঝতে পারছেন কোমেডে যদি সাপ ঢুকে থাকে কী পরিস্থিতি তৈরি হতে পারে। আর তারপরে সেই সাপ যদি পাইথনের মতো কিছু, তাহলে আর দেখতে হবে না। তাই কোমোডে বসার আগে সব-সময়ই একটু সাবধান হোন। না হলে হেলেনের মতো অভিজ্ঞতা আপনারও হতে পারে। বছর দুয়েক আগে ব্যাঙ্ককেও এমনভাবে কোমোডের মধ্যে একটি পাইথন ঢুকে পড়েছিল। একজন পুরুষ কোমোডে বসেও পড়েছিলেন। এরপরই তাঁর পুরুষাঙ্গে কামড় বসিয়ে দেয় সেই পাইথন। রক্তাক্ত অবস্থায় সেই ব্যক্তি বহুদিন হাসপাতালে চিকিৎসাধিন থাকতে হয়েছিল। ব্যাঙ্ককের দমকল সার্ভিসের লোকজন কোমোড ভেঙে সেই পাইথনটিকে উদ্ধার করেন এবং জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। ব্যাঙ্ককের সেই ঘটনার মতো অতটা ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হেলেনকে হতে হয়নি। এটাই বাঁচোয়া।












Click it and Unblock the Notifications