৩০০টি ইঁদুরের সঙ্গে বসবাস করা মহিলা এবার তার পোষ্যদের দিতে চান দত্তক
৩০০টি ইঁদুরের সঙ্গে বসবাস করা মহিলা এবার তার পোষ্যদের দিতে চান দত্তক
ভ্যানের মধ্যে ইঁদুরের সঙ্গে বাস করেন এক মহিলা। ৩০০টি ইঁদুর রয়েছে তাঁর কাছে। এবার তিনি সেই ইঁদুরগুলি অন্য কাউকে দিয়ে দিতে চান। এরকমই ঘটনা ঘটেছে সান দিয়েগোতে।

এখানকার এক স্থানীয় সংবাদপত্র অনুযায়ী, ৮ অক্টোবর ডেল মারে ওই মহিলার ভ্যানে যায় সান দিয়েগোর হিউম্যান সোসাইটি। হিউম্যান সোসাইটির পক্ষ থেকে ওই ভ্যানের মধ্যে গিয়ে দেখা যায়, ইঁদুর ভ্যানে রাখা সব জিনিসই নখ দিয়ে আঁচড়েছে, বসার আসনগুলো গর্ত করে দিয়েছে এবং ইঞ্জিনের তারও দাঁত দিয়ে কেটে দিয়েছে। ভ্যানের ভেতরটি আর বসবাস যোগ্য নেই।
ক্যাপ্টেন ড্যানি কুক জানান, মহিলা ৩০০টি ইঁদুরই পোষেন না। তিনি দু’টি পোষা ইঁদুর নিয়ে এসেছিলেন। কিন্তু প্রত্যেক চার সপ্তাহ অন্তর ইঁদুররা বাচ্চা প্রসব করে এবং তা ১২টার কম কোনওবারই হয় না।
মহিলা এবার বুঝতে পারেন যে পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হিউম্যান সোসাইটি ওই ভ্যান থেকে ৩২০টি ইঁদুরকে উদ্ধার করেছে। যার মধ্যে দত্তক নেওয়ার জন্য ১০০টিরও বেশি ইঁদুর একেবারে তৈরি। ওই মহিলা নতুনকরে নিজের বাসস্থানের সন্ধান করছেন।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications