বাংলাদেশ : গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা

ঢাকা, ২২ জুলাই : ঢাকার অদূরে গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ। মহিলার নাম রুমা আখতার। জানা গিয়েছে, রুমাকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে। যদিও বাংলাদেশের পুলিশ এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। [গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার সময়ে তোলা কম্যান্ডো অভিযানের ভিডিও]

গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনায় মোট ২২ জনের মৃত্যু হয়েছে। ফলে বুঝে পা ফেলতে চাইছে শেখ হাসিনা সরকারের পুলিশ। সূত্রের খবর, পুরোপুরি নিশ্চিত হয়ে তবেই এই মহিলার গ্রেফতারির বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিতে চাইছে প্রশাসন। [বাংলাদেশে হামলাকারী জঙ্গিদের নাম, ছবি প্রকাশ আইএসের মুখপত্রে]

গুলশনের রেস্তরাঁয় জঙ্গি হামলার ঘটনায় গ্রেফতার এক মহিলা

জানা গিয়েছে, তদন্ত চালাতে গিয়ে পুলিশের হাতে একটি সিসিটিভি ফুটেজ আসে। সেখানেই দেখা গিয়েছে, এক মহিলা এই জঙ্গি হামলার সঙ্গে জড়িত রয়েছেন। ফুটেজে বোরখা পরা এক মহিলাকে কাঁদে ব্যাগ নিয়ে গুলশনের রেস্তরাঁর বাইরে দেখা গিয়েছে। [একঝলকে ঢাকার জঙ্গি হানা]

তারপর থেকে মহিলার কোনও খোঁজ পায়নি পুলিশ। এরপর তদন্ত শুরু হলে আগন্তুক ওই মহিলার খোঁজে তল্লাশি শুরু হয়। তারপরই রুমা আখতার নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। [জঙ্গি হামলার চেয়েও এই বিষয়টি বেশি ভাবাচ্ছে বাংলাদেশকে]

প্রসঙ্গত, ১ জুলাই গুলশনের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ২২ জন নাগরিকের জনের প্রাণ যায়। ২ পুলিশকর্মী ও ৫ জঙ্গি নিহত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+