ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, স্টর্মি ড্যানিয়েলের পর নতুন অভিযোগ
প্রাক্তন মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের যৌন েহনস্থার অভিযোগ। জেসিকা লিড নামে এক মহিলা এই অভিযোগ করেছেন। স্টর্মি ড্যানিয়েলের পর আবারও যৌন হেনস্থা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সরব হলেন কোনও মহিলা।
১৯৭০ সালে জেসিকা লিডকে ডোনাল্ড ট্রাম্প বিমানের মধ্যে হেনস্থা করেন। ম্যানহ্যাটনের ফেডারেল কোর্টে জেসিকা জানিয়েছেন, ১৯৭৮-১৯৭৯ সালের মধ্যে বিমানের বিজনেস ক্লাসের মধ্যে তাঁর স্কার্টের ভেতরে হাত ঢুকিয়েছিলেন। এমকী তাঁকে জোর করে চুমু খাওয়ারও চেষ্টা করেছিলেন ট্রাম্প।

স্টর্মি ড্যানিয়েলের করা মামলায় একের পর এক অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে উঠে আসতে শুরু করেছে। এমনকী ট্রাম্প তাঁকে হামলাও চালিয়েছেন তাঁকে। ২০১৬ সালে প্রথম নিজের ইন্টারভিউতে ট্রাংম্পের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন। কিন্তু সেসময় তাঁর সেই অভিযোগে গুরুত্ব দেওয়া হয়নি।

স্টর্মি ড্যানিয়েলের অভিযোগ প্রকাশ্যে আসার পর অনেক মহিলাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জানাতে প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছেন। এই নিয়ে একের পর এক মহিলা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ফেডারেল কোর্টে আসছেন।












Click it and Unblock the Notifications