১০ জানুয়ারি ২০২০: দশকের প্রথম 'উল্ফ মুন এক্লিপ্স'! চন্দ্রগ্রহণের নামকরণের নেপথ্যের কাহিনি একনজরে

মাঝে মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ১০ জানুয়ারি ২০২০ সালের প্রথম গ্রহণ সংগঠিত হবে। বছরের মোট ৫ টি চন্দ্র গ্রহণের মধ্যে এটিই প্রথম গ্রহণ।

মাঝে মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ১০ জানুয়ারি ২০২০ সালের প্রথম গ্রহণ সংগঠিত হবে। বছরের মোট ৫ টি চন্দ্র গ্রহণের মধ্যে এটিই প্রথম গ্রহণ। গ্রহণ ঘিরে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্নপ্রান্তে শুরু হয়ে গিয়েছে তৎপরতা। বাড়ছে কৌতূহল। এমন পরিস্থিতিতে একনজরে দেখে নেওয়া যাক উল্ফ মুন সম্পর্কে কী কী জানা যাচ্ছে। কেনইবা এমন নাম করণ করা হয়েছে এই গ্রহণের?

কেন নাম 'উল্ফ মুন'

কেন নাম 'উল্ফ মুন'

মূলত, 'উল্ফ মুন' নামকরণটি মার্কিন যুক্তরাষ্ট্রের। সেখানে প্রতিটি মাসের পূর্ণচন্দ্রকে এক একটি বিশেষ নামে নামকরণ করা হয়। আর জানুয়ারি মাসের পূর্ণচন্দ্রের নাম 'উল্ফ মুন'। আর সেই পূর্ণচন্দ্রের সময়ই সংগঠিত হতে চলেছে গ্রহণ। আর সেই থেকেই নাম 'উল্ফ মুন' চন্দ্রগ্রহণ।

'উল্ফ মুন' ও প্রাচীন আমরিকান মিথ

'উল্ফ মুন' ও প্রাচীন আমরিকান মিথ

শোনা যায়, 'উল্ফ মুন ' মার্কিন উপজাতিদের হাত ধরে এসেছে। সেই সময় শীতের রাতে দল বেঁধে নেকড়েদের চলতে দেখা যেত আমেরিকান বিভিন্ন জঙ্গলে। আর ক্ষুধার্ত নেকড়েদের বেশ ভয় পেত জঙ্গলে থাকা উপজাতির বিভিন্ন গোষ্ঠী। উপজাতির বিশ্বাস ছিল ক্ষুধার বসে বছরের প্রথম চাঁদকে গিলে ফেলে নেকড়েরা। আর সেই থেকে জানুয়ারির পূর্ণচন্দ্রের নাম 'উল্ফ মুন'।

চিনাদের 'ইয়ার অফ ব়্যাট' এ 'উল্ফ মুন'

চিনাদের 'ইয়ার অফ ব়্যাট' এ 'উল্ফ মুন'

চৈনিক জ্যেতিষ শাস্ত্র মতে , ১৯২৪, ১৯৩৬, ১৯৪৮, ১৯৬০, ১৯৭২, ১৯৮৪, ১৯৯৬, ২০০৮, ২০২০ সালে জন্মগ্রহণকারী মানুষেরাই সাধারাণত এই 'ব়্যাট' হিসাবে বিবেচিত হন। আর এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী , ২০২০ সাল ইয়ার অফ ব়্যাট। ফলে এমন বছরে 'উল্ফ মুন' রাশি চক্রে কী প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে বহু কৌতূহল।

 কতক্ষণ স্থায়ী হবে?

কতক্ষণ স্থায়ী হবে?

জানুয়ারি মাসের চন্দ্রগ্রহণকে 'উলফ মুন' নামে চিহ্নিত করা হয়। এবারের চন্দ্রগ্রহণ ৪ ঘণ্টার জন্য স্থায়ী হবে। ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিট থেকে ২:৩০ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ। মনে করা হচ্ছে, এই গ্রহণ ৯০ শতাংশ ঢেকে দেবে চাঁদকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+