WMO Report: বাড়ছে তাপমাত্রা, গলছে হিমবাহ, ক্ষতির মুখে সভ্যতা, বিপদের প্রমাদ গুনছে বিশ্ব
ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সাম্প্রতিক রিপোর্ট সামনে এসেছে। সেখানে গ্লোবাল ক্লাইমেট রিপোর্টে ভয়াবহ সমস্ত তথ্য পেশ করা হয়েছে বিশ্ব উষ্ণায়ন নিয়ে। বলা হয়েছে, গত আট বছর বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছরগুলির মধ্যে স্থান পেয়েছে।
গত কয়েকবছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও মহাসাগরের উষ্ণতা অন্য উচ্চতা ছুঁয়েছে। গ্রিনহাউস গ্যাস মাত্রা ছাড়ানোয় তার প্রভাব আবহাওয়া ও সাগরের চরিত্র পাল্টে দিচ্ছে। কার্বন নিঃসরণ কমানোয় তাই সর্বাপেক্ষা জোর দিতে চাইছে রাষ্ট্রপুঞ্জ। তা করতে গেলে যে যে পদক্ষেপ সার্বিকভাবে নেওয়া প্রয়োজন, তাই নেওয়ার আর্জি জানানো হচ্ছে বিভিন্ন দেশগুলিকে।

বিশ্বজুড়ে আবহাওয়া ও জলবায়ুর এই পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মনুষ্য সমাজের ওপর। বদলে যাচ্ছে প্রকৃতি। বিভিন্ন প্রান্তে নানা ধরনের অতিমানবিক আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব আফ্রিকায় লাগাতার খরা দেখা দিচ্ছে। এদিকে পাকিস্তানে ভয়ঙ্কর বন্যা হয়ে গেল। চিন-ইউরোপে তাপপ্রবাহের মস্ত প্রভাব পড়েছে।

ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের সাম্প্রতিক তাপমাত্রা ট্র্যাকিং বলছে ২০১৫-২০২২ সালের মধ্যে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে তা উষ্ণতার দিক থেকে মাত্রা ছাড়িয়ে গিয়েছে। ১৮৫০ সাল থেকে এই ট্র্যাকিং শুরু হয়েছে এবং দেখা গিয়েছে, সবচেয়ে বেশি গরম তাপমাত্রা এই আট বছরে পৃথিবীর মানুষ অনুভব করেছে বলে রেকর্ড হয়েছে।

শুধু যে হিমবাহ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে, তাপমাত্রা বেড়েছে তা নয়, সামগ্রিকভাবে মহাসাগর বা সাগরের আয়তন বাড়ছে। অর্থাৎ অনেক শহর বা কিছু ক্ষেত্রে কোনও দেশের একটা বড় অংশ জলের তলায় চলে যাচ্ছে। কারণ ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের তথ্য বলছে, গত কয়েক বছরে মহাসাগরের তাপমাত্রা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আবহাওয়ার চরম আচরণের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে আর্থ-সামাজিক পরিস্থিতির ওপরে। পূর্ব আফ্রিকায় খরার ফলে ২ কোটির বেশি মানুষ বিপদে পড়েছেন। পাকিস্তানে বন্যায় ৩.৩ কোটির বেশি মানুষের জীবন বিপন্ন হয়েছে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের রিপোর্ট বলছে, এর ফলে ৩ হাজার কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ৮০ লক্ষের বেশি মানুষ বন্যার ফলে ঘরছাড়া হয়েছেন।












Click it and Unblock the Notifications