ফের ৭.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি, জারি সুনামি সতর্কতা
কোকোপো, ৭ মে : ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি। ভূমিকম্পের জেরে সেই অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২ বলে মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে।
পাপুয়া নিউ গিনির ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরায়া শহরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন টের পাওয়া গিয়েছে। গভীরতা বেশি না থাকলেও কম্পনের তীব্রতা যথেষ্ট ছিল। সলোমন দ্বীপপুঞ্জ কাছে থাকায় সেখানেও সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবারই এই পাপুয়া নিউ গিনিতেই ৭.৪ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। সেদিন এর জেরে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকার মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এদিনও প্রায় একইরকম সতর্কতা জারি হয়েছে।
উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজনে উপকূলবর্তী অধিবাসীদের সরিয়ে নেওয়ারও তোড়জোড় চলছে।












Click it and Unblock the Notifications