৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সব অন্যায়ের বিচার হবে, বললেন সেনাপ্রধান
আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আরও জানিয়েছেন সব হত্যার বিচার করা হবে।
দেশবাসীর উদ্দেশে সেনাপ্রধান শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন সবাই যেন তাঁর ওপরে আস্থা রাখেন। সবাই একসঙ্গে কাজ করা হবে। দয়া করে সাহায্য করুন। মারামারি ও সংঘাতে কিছু পাওয়া যাবে না। সংঘাত থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর দেশ গঠনের আহ্বান তিনি জানিয়েছেন।

- কী বলছেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, তিনি সব দায়িত্ব নিচ্ছেন। সংঘাতের মাধ্যমে কিছু পাওয়া যাবে না। প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার করা হবে। প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি। সেনাপ্রধান বলেন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে সরকার গঠন নিয়ে কথা বলবেন।
এই সাংবাদিক বৈঠকের পরে তিনি বঙ্গভবনে যাবেন। সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি আন্দোলনকারীদের কাছে শান্ত থাকার আহ্বান জানান।
- কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামির সঙ্গে বৈঠক করেছেন। তবে সেই বৈঠকে আওয়ামী লিগের কোনও নেতাই উপস্থিত ছিলেন না। সেনাপ্রধান বলেছেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বৈঠক হয়েছে। সেই সময়ের মধ্যে যাঁদের পাওয়া গিয়েছে তাঁদের নিয়ে বৈঠক হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষ ক আফিস নজরুল এবং জোনায়েদ সাকিও বৈঠকে হাজির ছিলেন।
- দেশ ছেড়েছেন শেখ হাসিনা
সোমবার বাংলাদেশের সময় দুপুর আড়াইটে নাগাদ বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। সেই সময় সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও ছিলেন। সূত্রের খবর, তিনি হেলিকপ্টারে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা রয়েছে। অন্যদিকে আরেকটি সূত্র বলছে, তিনি আগরতলার উদ্দেশে গিয়েছেন।












Click it and Unblock the Notifications