চিনা আপত্তি সরিয়ে ভারত কি পারবে আমেরিকার মদতে এনএসজির সদস্য হতে?

মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য বন্ধু রাষ্ট্রগুলির সাহায্যে ভারত 'মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম'-এর (এমটিসিআর) সদস্য হওয়ার আশা রাখছে। এটা সম্ভব হলে বন্ধু দেশগুলির কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারবে ভারত। যার ফলে ৪৮টি দেশের নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ (এনএসজি)-এর সদস্য হতে সুবিধা হবে। আর এনএসজি-র সদস্য হতে পারলে ভারতের মর্যাদাও আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটা বেড়ে যাবে।

তবে এক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় বাধার নাম প্রতিবেশী চিন। ভারত যেহেতু 'পরমাণু অস্ত্রপ্রসার রোধ' চুক্তিতে সই করেনি, তাই ভারতকে এনএসজিতে ঢুকতে দিতে চায় না চিন। আসলে দক্ষিণ-পশ্চিম এশিয়ায় ভারতের উত্থান বহুদিন ধরেই চোখের বিষ চিনের। তবে এক্ষেত্রে ভারত পাশে পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে।

চিনা আপত্তি সরিয়ে ভারত কি পারবে এনএসজির সদস্য হতে?

বলা ভালো, ভারতের হয়ে বিশ্বের দরবারে এবার গলা ফাটাচ্ছে বারাক ওবামার আমেরিকা। আর সেজন্য চিনের সঙ্গে এই নিয়ে বৈঠকও করার কথা মার্কিন বিদেশ সচিব জন কেরির। এর আগে সুইৎজারল্যান্ডে গিয়ে সুইস সরকারের সমর্থনও ভারত পেয়ে গিয়েছে।

ভারত-মার্কিন সম্পর্কের এই নয়া রসায়ন দেখেই দু'দেশের সম্পর্কে নতুন দিশা দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা থেকে বাণিজ্য- সবক্ষেত্রেই এখন ভারতকে পাশে প্রয়োজন আমেরিকার। আর সেজন্য প্রকাশ্য়ে আমেরিকা কখনও পাকিস্তান তো কখনও চিনের বিরোধিতা করছে। পাশাপাশি সব বিষয়েই ভারতের পাশে দাঁড়িয়ে বিশ্বের কাছে নয়া বার্তা পৌঁছে দিচ্ছে হোয়াইট হাউস।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলির সংগঠন নিরাপত্তা পরিষদে ভারতের থাকা নিয়ে আগেই নরম মনোভাব দেখিয়েছে আমেরিকা। এক্ষেত্রেও ভারতের বাধা সেই চিন। তবে বিশ্ব মানচিত্রে ভারত যেভাবে এগিয়ে আসছে তাতে চিনা যুক্তি কতোটা ধোপে টেঁকে সেটাই এখন দেখার। আগামিদিনে বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক অবস্থান কেমন হয় সেদিকেও চোখ রয়েছে বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+