'আমি চাই ওবামা মরে যাক, আর 'ফার্স্ট লেডি' গোরিলার সঙ্গে গুহায় দিন কাটাক'
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সহযোগীর মন্তব্য ঘিরে ক্ষোভের সঞ্চার মার্কিন মুলুকে। বারাক ওবামাকে মৃত দেখতে চাই বলে মন্তব্য করে জনরোষের মুখে ট্রাম্প সহযোগী। বাদ দিলেন না মিশেল ওবামাকেও।
ওয়াশিংটন, ২৫ ডিসেম্বর : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সহযোগীর মন্তব্য ঘিরে ক্ষোভের সঞ্চার মার্কিন মুলুকে। বারাক ওবামাকে মৃত দেখতে চাই বলে মন্তব্য করে জনরোষের মুখে ট্রাম্প সহযোগী। বাদ দিলেন না মিশেল ওবামাকেও।
নিউ ইয়র্ক রাষ্ট্র নির্বাচব প্রচারের সহকারী চেয়ারম্যান ছিলেন কার্লো পালাদিনো। '২০১৭ সালে কি হোক চান আপনি'প্রশ্নের উত্তরে নিউ ইয়র্কের গভর্নরের পদের প্রাক্তন প্রতিযোগী রিপাবলিকান প্রার্থী পালাদিনোর জবাব, "আমি চাই অন্য কারও সঙ্গে সম্পর্কে ধরা পড়তেই ওবামার পাগল গরুর রোগ হয়ে যাক। চিকিৎসার আগেই মাকা যাক।"

'২০১৭ সালে কী হচ্ছে দেখতে চান আপনি' প্রশ্নের উত্তরে ওবামা পত্নী মিশেলকে আক্রমণ করেন পালাদিনো। তাঁর জবাব, "আমি চাই মিশেল ওবামা আবার আগের মতো ছেলে হয়ে যাক, এবং জিম্বাবোয়ের যেখান থেকে এসেছে সেখানে গিয়ে গোরিলা ম্যাক্সির সঙ্গে গুহায় গিয়ে বসবাস শুরু করুক।"
নিউ ইয়র্কের এক সাপ্তাহিক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে এই ধরণের নিম্ন মানের আক্রমণ করেন পালাদিনো। এর ফলে সোস্যাল মিডিয়া উত্তাল হয়ে ওঠে। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় পালাদিনোতে।
পালাদিনোর সমালোচনায় মুখর হন বর্তমান নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো যিনি ২০১০ সালে পালাদিনোকে নির্বাচনে হারিয়েছিলেন, তিনি বলেন, "পালাদিনোর মন্তব্য,বর্ণবিদ্বেষে ভরা কুশ্রী এবং নিন্দনীয়। ওর বর্ণবিদ্বেষী এবং উস্কানিমূলক মন্তব্য করার রেকর্ড রয়েছে। ওর মন্তব্য সমাজের মতকে প্রতিফলিত করে না। নিজের কুরুচিকর মন্তব্য দিয়ে ও দেশের মানুষকে বিব্রত করে।"
পালাদিনোর এই মন্তব্য নিয়ে বিরোধিতা বা কোনও মন্তব্যই করেননি ট্রাম্প। যদিও ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন, পালাদিনো যা বলেছেন তা নিন্দনীয়, আমাদের আলোচনাতেও তার কোনও জায়গা নেই।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications