ইউক্রেনের শান্তির জন্য কথা বলবেন মোদী? জেলেনস্কির সঙ্গে কী কথা হল?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি৭ সম্মেলনে ইতালিতে রয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মোদীর কথা হয়৷ দুই রাষ্ট্রনায়ক একে অপরের সঙ্গে আলিঙ্গণ করেন।
দীর্ঘ সময় ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে৷ রাশিয়া আক্রমণ করে বিধ্বস্ত করে দিয়েছে ইউক্রেনকে৷ ভারত এই যুদ্ধ বিষয়ে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে কথা বলেনি৷ এদিন দুই রাষ্ট্রনায়কের সঙ্গে কী কথা হল?

জানা গিয়েছে, ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয় কিছু সময়। তৃতীয় বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট৷ রাশিয়াকে যুদ্ধ থামাতে মোদীকে কি বার্তা দিতে অনুরোধ করেছেন জেলেনস্কি? সেই প্রশ্ন উঠছে৷
জি৭ বৈঠকে অন্যতম আলোচনার বিষয় রাশিয়া - ইউক্রেনের যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন প্রেসিডেন্ট নিজে উপস্থিত আছেন সেখানে। তার উপর আমেরিকা, ফ্রান্স, জার্মানি, আমেরিকার রাষ্ট্রনায়করা উপস্থিত আছেন এই বৈঠকে। রাশিয়াকে যুদ্ধ থামানোর জন্য কোনও বার্তা কি দেওয়া হবে? দুই দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য জি৭ সামিট থেকে কি কোনও বার্তা দেওয়া হবে? সেই চর্চাও হচ্ছে।
ভারতের সঙ্গে রাশিয়ার নিবিড় সম্পর্কের কথা অজানা নয়৷ সেখানে ভলোদিমির জেলেনস্কি কী কথা বললেন মোদীকে? সেই প্রশ্ন থাকছেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তির বার্তা দিক মোদী। এই আবেদন কি করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট?
ভারত বরাবর দুই দেশের শান্তির পক্ষে। মোদী কী কোনও বার্তা দেবেন? ইউক্রেনের প্রেসিডেন্টকে কী বলেছেন মোদী? সেই প্রশ্ন উঠছে। দিল্লির সঙ্গে ইউক্রেন আরও ভালো সম্পর্ক তৈরিতে আগ্রহী। এই বার্তাও দেওয়া হয়েছে বলে খবর।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিটেনের প্রেসিডেন্ট ঋষি সৌনকেরও কথা হয়েছে বলে খবর। ব্রিটেনে আগামী সময়ে নির্বাচন আছে। ঋষি সৌনকের সঙ্গে মোদীর কথাও গুরুত্বপূর্ণ। কারণ, ব্রিটেন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার অপেক্ষা৷
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও বৈঠক হয়েছে নরেন্দ্র মোদীর। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মোদীর কথোপকথন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মহাকাশ, প্রযুক্তি, প্রতিরক্ষা, শিক্ষা একাধিক বিষয়ে দুজনের কথা হয়েছে। এই কথা শোনা গিয়েছে। দুই দেশ এক সঙ্গে কাজ করতে চায় আগামী দিনে। সেই বার্তাও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications