তিনদিন ধরে দাউ দাউ করে জ্বলছে একের পর এক জঙ্গল! খালি করা হচ্ছে গ্রামের পর গ্রাম
ভয়াবহ দাবানলে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত বুধবার থেকে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তুরস্কের জঙ্গলে, আজ শুক্রবার পর্যন্তও নেভেনি সেই আগুন। দাউদাউ করে জ্বলছে সেই আগুন। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্য
ভয়াবহ দাবানলে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত বুধবার থেকে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তুরস্কের জঙ্গলে, আজ শুক্রবার পর্যন্তও নেভেনি সেই আগুন। দাউদাউ করে জ্বলছে সেই আগুন। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার।
Recommended Video
জঙ্গলে লাগা বিধ্বংসী সেই আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়ছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে বহু মানুষকে। আগুনের গ্রাসে চলে গিয়েছে আস্ত গ্রাম। যদিও আগুন নেভানোর কাজ চলছে তৎপরতার সঙ্গে।

কুড়িটি জায়গায় কাজ করছে দমকল বাহিনী
অন্তত কুড়িটি জায়গায় কাজ করছে দমকল বাহিনী। আকাশ থেকেও আগুন নেভানোর কাজ করা হচ্ছে। ভয়াবহ এই দাবানল প্রসঙ্গে তুরস্কের বনমন্ত্রী জানিয়েছেন গত দু'দিন ধরে আগুন জ্বলছে জঙ্গলের একাধিক জায়গায়। প্রবল বেগে বওয়া হওয়ার কারণে অন্তত ৫০ টি জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। মন্ত্রী জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে এসেছে এমনটা বলা সম্ভব নয়। তবে দ্রুত আগুন নেভানোর কাজ চলছে বলে জানিয়েছেন তিনি এরই মধ্যে ২৫ বছর বয়সী একজন স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে। আগুন এতটাই ছড়িয়ে পড়েছে যে তুরস্কের বদ্রুমে বিলাসবহুল হোটেল থেকে নৌকা করে অতিথিদের বের করে আনতে হয়েছে।

ষড়যন্ত্রের ছায়া দেখছেন মেয়র
এই ঘটনায় ষড়যন্ত্রের ছায়া দেখছেন মার্মারিসের এর মেয়র। অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন এ ভাবে প্রকৃতির ওপর যারা আঘাত হেনেছেন তাঁদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। গ্রীষ্মকালে তুরস্কের দাবানল অবশ্য নতুন কিছু নয়। এর আগে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় কুরদিশ জঙ্গিদের হাত ছিল বলে মনে করা হয়। বেশ কিছু অঞ্চলে এই ধরনের দাবানল রোধ করতে সাধারণ মানুষকে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তবে এ বার যে অগ্নিকাণ্ড ঘটেছে, এমন দৃশ্য বোধহয় অনেকেই দেখেননি।

বাড়ছে মৃতের সংখ্যা
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন তাঁর বাড়িতে আগুন লেগে গিয়েছিল। তিনি বাড়ি থেকে বেরতে পারেননি। তিনি জানিয়েছেন, তাঁর ওষুধ সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধু নিজের সেলফোনটা বাঁচিয়ে আনতে পেরেছেন তিনি। তুরস্কের কৃষিমন্ত্রী জানিয়েছেন, মানাওগাতের ১৬ কিলোমিটার উত্তর-পূর্বের অবস্থিত আকসেকি এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার সময় এক মৃতদেহের খোঁজ মিলেছে, যা এক ৮২ বছরের এক বৃদ্ধের। মানাওগাতের ২০ কিলোমিটার পূর্বের আরেকটি এলাকায় খুঁজে পাওয়া গিয়েছে আরও দু'জনের মৃতদেহ।

চলছে আগুন নেভানোর কাজ
আগুন নেভানোর কাজে নামানো হয়েছে একটি বিমান। সঙ্গে রয়েছে একটি ড্রোন, ১৯ টি হেলিকপ্টার, অন্তত ২৫০ টি গাড়ি এবং ৯৬০ জন কর্মী। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।












Click it and Unblock the Notifications